শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করতে এই কাজগুলি করুন, জীবনে সাফল্য আসবে
শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করতে এই কাজগুলি করুন, জীবনে সাফল্য আসবে
সম্পদের দেবী হিসেবে আমরা মা লক্ষ্মীকেই জানি। তার বিশেষ আশীর্বাদ থাকলে প্রত্যেক ব্যক্তি জীবনে খুব এগিয়ে যেতে পারেন এবং সকল কাজে সফলতা পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে মা লক্ষ্মীর এমন কিছু ব্যবস্থা আছে যেগুলি গ্রহণ করলে কখনোই আপনার আর্থিক দিকে অবনতি হবে না। জীবনে এগিয়ে যেতে পারবেন। ধনসম্পত্তিতে আপনার জীবন পূর্ণ হয়ে থাকবে। জীবনে অনেক সফলতা পাবেন । মা লক্ষ্মী খুশি করতে এই কাজগুলি করুন। মা লক্ষীকে খুশি করার সহজ উপায়গুলি জেনে নিন।

চাল লাল কাপড়ে বাঁধুন
আপনি যদি দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রত্যেক শুক্রবার ২১ টি চাল লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর কাছে রাখুন। দেবী লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ কৃপা পাওয়া যায়। লাল কাপড়ের লাল সিঁদুর লাগান। সেটি আপনার দরজায় আটকে রাখুন। কিছুদিনের মধ্যেই আপনি সুফল পাবেন। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে।

ভগবান শ্রী রামের নাম লিখুন
আপনি অনেক টাকা উপার্জন করার সঙ্গে সঙ্গে আপনার খরচ ক্রমশ বাড়তে থাকবে। এটি কমাতে পিপল গাছে নীচে একটি পাতাতে ভগবান শ্রী রামের নাম লিখুন, তা শুক্রবার নদীতে ভাসিয়ে দিন। এটি করুন ৫ টি সপ্তাহ। তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি। নতুন সম্পত্তিতে কিনতে পারবেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে।

পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়ুন
পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় সবসময় পড়ুন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। দেবী লক্ষ্মী নোংরা কখনোই পছন্দ করেন না। বলা হয় মা লক্ষ্মী নোংরা দেখলে সে বাড়িতে ঢোকেন না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরদোড় রাখুন। শুক্রবার অবশ্যই ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবেই মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে।

বাড়িতে গঙ্গাজল ছেটান
সন্ধ্যার সময় পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। না হলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না। নেতিবাচক শক্তিতে ভরে উঠবে। পরিবারের সদস্যদের সঙ্গে সদস্যদের কলহ ক্রমশ বাড়তে থাকবে। জীবনে নেবে আসবে অনেক অসুবিধা।

মা লক্ষ্মীর পুজো করুন
নিত্যদিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো করুন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করুন সেই সঙ্গে ধুপ ধুনো দিয়ে দেবীকে আরতি করুন। দেখবেন এটাতে আপনার মনের শান্তি হবে এবং সকল কাজে এগিয়ে যেতে পারবেন।

রাতে হাত, মুখ ধুয়ে ঘুমাতে যান
জ্যোতিষশাস্ত্র অনুসারে হাতমুখ, পা না ধুয়ে ঘুমিয়ে পরা কখনই শুভ নয়। এতে ঘরের দারিদ্রতা কখনই কমে না। তবেই মা লক্ষ্মীকে প্রণাম করে তবেই ঘুমোতে যাবেন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পেয়ে যাবেন।

রাতে রান্নাঘর পরিষ্কার রাখুন
রাতে ঘুমানোর আগে রান্নাঘর পুরো ভালোভাবে পরিষ্কার করে রাখুন। রান্নাঘরের নোংরা থাকলে মা অন্নপূর্ণা রেগে যান। আর আর্থিকদিকে উন্নতি হবে। তাই এই কাজ গুলি মন দিয়ে করুন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। জীবনে সকল কাজে আপনি সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications