ধনতেরসে এই কাজগুলি করলে সমস্যা পিছু ছাড়বে না, রুষ্ট হতে পারেন মা লক্ষ্মী
ধনতেরস প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। দিওয়ালীর সূচনা ধনতেরসের দিন থেকেই পালন করা হয়। এই বছর ত্রয়োদশী তিথি দু'দিন অর্থাৎ ২২ ও ২৩ অক্টোবর পড়েছে। এরকম অবস্থায় কেউ কেউ ২২ আবার কেউ কেউ ৩ অক্টোবর ধনতেরস পালন করবেন। এরকম অবস্থায় এইদিন এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয়। নয়তো পুরো বছর সমস্যার সম্মুখীন হতে হবে।

ঘর খালি রাখবেন না
ধনতেরসের দিন মা লক্ষ্মীকে পুজো করার বিধান রয়েছে। এইদিন ঘরেতে থাকা উচিত। বিশেষ করে সন্ধ্যার সময় বাড়ি খালি করে কোথাও যাওয়া উচিত নয় এবং দরজা খোলা রাখা উচিত। এরকম না করলে মা লক্ষ্মী রাগ করেন।

প্রদীপ জ্বালান
ধনতেরসের দিন দক্ষিণ দিশায় প্রদীপ জ্বালান এবং এর মধ্যে একটি কয়েন ও কড়ি অবশ্যই দিন। প্রদীপ জ্বালানোর পর দক্ষিণের দিকে মুখ করে পূর্বপুরুষদের স্মরণ করুন। এরপর ধনতেরসের দিন পাঁচটি প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দিন। এরপর এক একটি প্রদীপ প্রধান দরজা ও জলের জায়গায় জ্বালিয়ে রাখুন।

লেনদেন নয়
ধনতেরসের সন্ধ্যায় অর্থের লেনদেন করতে নেই। এটা করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং বাড়ির আর্থিক স্থিতি খুব ভালো থাকে। ধনতেরসের দিন গোটা ধনে কিনতে ভুলবেন না। এতে বাড়িতে আরও ধন সমৃদ্ধি আসে।

আমিষ খাবার খাবেন না
ধনতেরস ও দিওয়ালীর দিন ভুলেও মাছ-মাংস বা কোনও ধরনের আমিষ খাবার খাবেন না। এইদিন একেবারে পেঁয়াজ, রসুন ছাড়া নিরামিষ খাবার খান। কারণ মা লক্ষ্মী শুদ্ধ ও পবিত্র বাড়িতে বসবাস করেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications