ভুলে এই কাজগুলি করবেন না, তাহলে শনির হাত থেকে রেহাই মিলবে না আপনারও
৩১ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছে। সেই সময় এই কাজগুলি কখনোই করবেন না
শনি গ্রহের নাম শুনলে আমরা সকলেই প্রায় ভয় পেয়ে যাই। শনিই একমাত্র গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের কর্মফল অনুযায়ী ফল দান করে থাকেন। যে ব্যক্তি সর্বদা ভালো কাজ করেন শনি তাঁকে সর্বদা ভালো দিয়ে থাকেন, আর যারা খারাপ কাজে লিপ্ত থাকেন তাদের শনি গ্রহ খারাপ ফল দেন। জানুয়ারি মাসের ১৭ তারিখ শনি গ্রহ তার ঘর পরিবর্তন করেছে। ৩১ জানুয়ারি শনি কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছে। এই সময় কিছু রাশির জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় আর্থিক দিকে নানান সঙ্কট লেগে থাকবে। তারা কখনোই সুখ পাবেন না। তাছাড়া এমন অনেক কাজ আছে যেগুলি করলে শনিদেব খুব রেগে যান। তিনি সকলের উপর কুদৃষ্টি ফেলেন। যার কারণে তাদের জীবনে কখনোও সাফল্য আসে না। দেখুন কী কী করলে শনি রেগে যায়।

ইচ্ছা করে পা টেনে হাটবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তি ইচ্ছা করে পা টেনে হাঁটেন তাদেরকে শনি একদমই পছন্দ করেন না। সেই সকল ব্যক্তিকে শনি সর্বদাই কষ্ট দিয়ে থাকেন। তারা কখনোই কোন কাজে শুভ ফল পান না। টাকা হাতে রাখতে পারেন না। আর্থিক দিকেও তাদের অবনতি লেগে থাকে। মানসিক চাপ থেকে তারা বেরোতে পারেন না। সেই সঙ্গে আর্থিক দিকেও তাদের নানান অসুবিধায় পড়তে হয়।

সুদে টাকা খাটাবেন না
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা সুদে টাকা খাটান। সেই সকল ব্যক্তিকে শনি কখনোই রেহাই দেন না। শনি তাদের উপর কুদৃষ্টি ফলে এবং আর্থিক ক্ষতি করে। তাদের জীবনে সাফল্যও মেলে না। এই সকল ব্যক্তি কখনোই শনির কোপ কখনই এড়িয়ে যেতে পারেন না।

রান্নাঘর, ঘর পরিষ্কার রাখনু
জোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তি খুব নোংরাতে বাস করে অর্থাৎ যারা ঘর রান্নাঘর এগুলি পরিষ্কার করেন না, শনিদেবতা তাদের কখনোই সুখী হতে দেন না। রোগ ঝামেলা তাদের লেগেই থাকে। জীবনে তাদের সাফল্য আসে না। অনেক পরিশ্রম করার পরেও তাদের আর্থিক অবনতি লেগেই থাকে। তাই বলা হয় যদি পারেন সব সময় ঘর, রান্নাঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। তবে শনির কুদৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন।

বাথরুম নোংরা রাখবেন না
কখনোই বাড়ির বাথরুম নোংরা রাখবেন না, এতে কিন্তু শনি দেবতার খুব রেগে যান এবং আপনার বাড়িতে আর্থিক অভাব তৈরি করবেন তিনি। শুধু তাই নয় আপনার পরিবারে সকলের শরীর খারাপ হতে পারে। বড় কোনও রোগে আপনি জড়িয়ে পড়তে পারবেন। যদি আপনি শনির কুদৃষ্টি এড়িয়ে চলতে চান তাহলে বাথরুম সর্বদাই পরিষ্কার রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications