ধনতেরাসের সময় এই টোটকাগুলি করলে আপনার জীবন সর্বদা সুখময় থাকবে
ধনতেরাসে করুন এই প্রতিকারগুলি
দুর্গাপুজো শেষ হলেও উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। সকলের প্রিয় আলোর উৎসব দীপাবলী বা দিওয়ালী আর কিছুদিনের মধ্যেই এসে পড়বে। তবে সনাতন ধর্মে দিওয়ালী পর্বের শুরু হয় ধনতেরাস দিয়ে। আর এ বছর ধনতেরাস পড়েছে ২ নভেম্বর, মঙ্গলবার। ধর্মগ্রন্থ অনুসারে, ধনতেরাসের পর্ব কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে করা হয়। এইদিন যে কোনও ধরনের কেনাকাটা করাকে শুভ বলে মনে করা হয়। এইদিন ধন–সম্পত্তির দেবতা কুবের ভগবান ও ধন্বন্তরীর পুজো নিয়ম–রীতি মেনে করা হয়।
জ্যোতিষ শাস্ত্র মতে যদি আপনি আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছেন তাহলে ধনতেরাসের দিন কিছুন বিশেষ উপায় করে এই সঙ্কট থেকে মুক্তি পেতে পারেন। এই উপায়গুলি করলে পরিবারে সুখ আসে এবং ঘর থেকে সব দুঃখ দূর হয়ে যায়। আসুন জেনে নিই এই উপায়গুলি কি কি।

ধনে কিনুন
ধনতেরাসে হলুদ ধাতু অর্থাৎ সোনা বা পিতল কেনার রেওয়াজ আছে। যদি আপনি এই ধাতুগুলি কিনতে না পারেন, তাহলে অবশ্যই ধনে এবং হলুদ শাঁস কিনুন। এটা বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিনে ধনে কেনার মাধ্যমে লক্ষ্মী দেবী বাড়িতে বাস করেন। এতে করে ঘরের আর্থিক সঙ্কট কেটে যায়।

পশুদের পুজো করুন
গরুকে ভারতীয় সংস্কৃতির মূল প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ বছরের ধনতেরাসের দিন, ব্যক্তিরা তাঁদের পশুদের, বিশেষ করে গরুর পূজা করলে ভালো ফল পাবেন। গরুকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আপনারও ধনতেরাসেও গরুর পূজো করা উচিত। এই প্রতিকার করলে পরিবারের দুঃখ-কষ্ট দূর হয়ে যায়।

দান করুন হলুদ
হলুদকে খুব গুণকারী ওষুধ হিসাবে মানা হয়। ধনতেরাসের দিন আপনি বাজার থেকে হলুদ গাঁঠি কিনে আনুন। এরপর এই হলুদকে সেলাই করা নয় এমন কাপড়ে রেখে ঘরের মন্দিরে স্থাপনা করুন এবং এরপর তার পুজো করুন। এরপর পুজো করা সেই হলুদ দান করে দিন। এই প্রতিকার করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায় এবং পরিবারে সুখ-শান্তি ফিরে আসে।

পঞ্চদেবতার পুজো করুন
ধনতেরাসে দেবী লক্ষ্মী, ভগবান গণেশ, ধনপতি কুবের, ভগবান ধন্বন্তরী এবং যমরাজের পূজা করুন। এই পাঁচটি দেবতার পুজো করলে তাঁরা সন্তুষ্ট হন এবং অশুভ শক্তি ঘরে থাকতে পারে না। এই কারণে, পরিবারে সম্পদের যোগ তৈরি হয়।

ধনতেরাসে অবশ্যই জ্বালান প্রদীপ
প্রদীপ জ্বালানো ভারতীয় সংস্কৃতিতে সবসময় শুভ বলে মানা হয়। জ্যোতিষ মতে, ধনতেরাসে প্রদীপ জ্বালালোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এরকম করলে যমরাজ প্রসন্ন হন আর পরিবার থেকে অকাল মৃত্যু যোগ কেটে যায়।












Click it and Unblock the Notifications