অর্থের অভাব দূর করতে এই কাজগুলি করুন, উপকার পাবেন

অর্থের অভাব দূর করতে এই কাজগুলি করুন, উপকার পাবেন

মানুষ অক্লান্ত পরিশ্রম করে থাকেন ভালোভাবে থাকার জন্য। ভালো বাড়ি বানান শান্তিতে থাকার জন্য। কিন্তু অনেক সময় দেখে যায় অনেক কষ্ট করার পরেও সেরকম লাভ অনেকের সংসারেই হয় না। বাড়তি খরচ বাড়তে থাকে। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। তবে, অনেকেই বুঝে উঠতে পারেন না কেন এমন হয়। কারণ এই সব কিছুর পিছনে লেগে থাকে বাস্তু ত্রুটি। এর কারনেই উন্নতি বাধার সৃষ্টি হয়। তবে, এটি যদি ঠিক থাকে তাহলে মানুষের ভাগ্য খুলে যায়। সেই সঙ্গে অর্থের অভাব মিটে যায়। দেখে নিন কোন কোন কাজ একদমই করবেন না।

তুলসী গাছ

তুলসী গাছ

বাড়িতে তুলসী গাছকে রাখাকে শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ রাখলে ব্যক্তির মানসিক, শারীরিক ও আর্থিক সমস্যা দূর হয়। সংসারে উন্নতি দেখা দেয়।

সাদা পাথর

সাদা পাথর

বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিক কোনও ব্যক্তির কর্মজীবন বৃদ্ধিতে সহায়ক। এই দিকটা পরিষ্কার রাখলে কেরিয়ারে উন্নতি হয়। এই দিকে একটি সাদা রঙের পাথর রাখুন। এতে করে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে এবং অর্থ লাভের পথ খুলে যায়। কারণ সাদা রঙ শুভ বলে মনে করা হয়।

এক চিমটি হলুদ

এক চিমটি হলুদ

ঘর মোছার সময় জলে এক চিমটি হলুদ দিন। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এতে আপনার সংসারে উন্নতি হবে। আর্থিক লাভ দেখা দেবে। সেই সঙ্গে দাম্পত্য ও পারিবারিক জীবনও ভালো হবে।

আলমারি

আলমারি

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিককে কুবেরের দিক বলে মনে করা হয়। তাই বাড়ির আলমারি সঠিক স্থানে রাখন উত্তর দিকে বাড়ির আলমারি রাখলে আর্থিক দিক ভালো হয়। টাকার অভাব কখনও সংসারে দেখা যায় না।

অশোক বা আম পাতা

অশোক বা আম পাতা

বাড়ির আর্থিক দিক ঠিক রাখতে চাইলে বাড়ির ভাইরে অশোক বা আম পাতা গাছ রাখুন। এতে আপনার আর্থিক দিক ঠিক থাকবে। সেই সঙ্গে আপনার শুভ সময়ও শুরু হবে।

 সূর্য যন্ত্র

সূর্য যন্ত্র

বাড়ির বাইরে সূর্য যন্ত্র স্থাপন করা জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এতে করে ঘরের নেতিবাচক শক্তি বেরিয়ে যায়। আসে শুভ প্রভাব। সেই সঙ্গে মা লক্ষ্মী খুব খুশী হন। পরিবারে অর্থ ও খাবারের অভাব থাকে না। জীবনের সব চাহিদা পূরণ হয়। কষ্ট করতে হয় না কাউকে।

ক্র্যাসুলা গাছ

ক্র্যাসুলা গাছ

বাড়িতে ক্র্যাসুলা গাছ রাখা খুব শুভ বলে মনে করা হয়। এটি ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে। তাই বাড়িতে এই গাছ রাখলে শুভ পরিবর্তন হয়। টাকার অভাব দূর হয়। পারিবারিক অভাব থেকে মুক্তি পাওয়া যায়। জীবনে আসে সুখও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+