জন্মাষ্টমীতে বাড়িতে আনবেন লাড্ডু গোপালকে? তাহলে মানুন এই নিয়মগুলি

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে ভক্তরা পালন করে থাকেন জন্মাষ্টমী। এই বিশেষ দিনে অনেকেই বাড়িতে লাড্ডু গোপালের প্রতিষ্ঠা করেন। আর এই সময় লাড্ডু গোপালকে বাড়িতে আনা অত্যন্ত শুভ।

যে ব্যক্তি গোপাল বা কৃষ্ণকে এই দিন বাড়িতে প্রতিষ্ঠা করেন তার আর্থিক দিকে খুব লাভ হয়। ভাগ্যের দ্বার খোলে তাঁদের। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। কারণ এই দিনেই কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি পালন করা হয়।

gopal

  • কবে জন্ম হয়েছিল কৃষ্ণের

প্রায় ৫২৫১ বছর আগে অর্থাৎ দানপর যুগে এই দিনে রোহিনী নক্ষত্রে রাত বারোটায় ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই কারণে প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণ জন্ম উৎসব পালন করে থাকেন।

  • কোন কোন নিয়ম মানবেন

অনেকে যদি লাড্ডু গোপালকে খুশি করেন, তাহলে আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। সুখ, সম্প্রীতি বাড়বে। যারা নিঃসন্তান তাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে জেনে নিন লাড্ডু গোপালের পুজোর সঠিক সময় এবং বাড়িতে গোপাল সঠিক নিয়ম।

  • গঙ্গা জলে স্নান করাবেন

যদি আপনি লাড্ডু গোপালকে এই দিন বাড়িতে আনেন অবশ্যই তাকে আগে শুদ্ধ করবেন। গঙ্গা জলে স্নান করাবেন। তারপর পরিষ্কার পাত্রে বিশুদ্ধ জলে তুলসী পাতা মিশিয়ে তাকে স্নান করান। সেই সঙ্গে পঞ্চমৃত দিয়ে স্নান করান। তারপর পরিষ্কার জল দিয়ে তাকে আরেকবার স্নান করান।

  • কী কী পোশাক পরাবেন

তারপর তাকে নতুন পোশাক পরান। জন্মাষ্টমীর দিন কৃষ্ণ বা গোপালকে হলুদ বা লাল রঙের কাপড় পরান। তারপর মুকুটের সঙ্গে পালক দিন। কানে বড় দুল পরান। গলায় পরান মুক্তোর হার ও হাতে পরান বালা। তাঁকে সুন্দর করে সাজান।

এগুলি করার পর ভালোভাবে চন্দন বেঁটে কৃষ্ণকে কপালে চন্দনের তিলক পরান, চাইলে আপনি এর সঙ্গে জাফরানও দিতে পারেন। তারপর ফুলের মালা দিন। সাদা ফুলের মালা কৃষ্ণকে পরাতে পারেন। তারপর দোললায় বসিয়ে তাকে দুধ, ফল, মাখন, মিছরি খেতে দিন।

  • আরতি করবেন

এরপর তাকে ধূপ, ধুনো জ্বালিয়ে শ্রীকৃষ্ণ চল্লিশা পাঠ করুন । সেই সঙ্গে অবশ্যই আরতি করবেন। পুজোর পরে ভগবানের কাছে ক্ষমা চাইবেন। যদি আপনার কোনও ভুল হয়, তার জন্য দেবতার কাছে ক্ষমা চাইবেন।

  • নতুন পোশাক পরাবেন

লাড্ডু গোপালকে আপনি যদি এই সময় বাড়িতে রাখেন, তাহলে আপনার জীবনের সমস্ত সাফল্য আসবে। তাই নিয়ম মেনে এদিন পূজো করুন। জন্মাষ্টমীর পর থেকে নিত্যদিন আপনি গোপালকে পুজো করবেন। নতুন পোশাক পরাবেন, কৃষ্ণকে নিত্যদিন সুন্দরভাবে সাজাবার চেষ্টা করবেন। যে ঘরে কৃষ্ণকে রাখবেন সেই ঘরে অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে তারপরেই রাখবেন।

  • মানুন এই নিয়ম

গোপালকে নিত্যদিন চারবেলা খেতে দেবেন। মাখন, মিছরি, ক্ষীর, হালুয়া অবশ্যই দেবেন। প্রতিটি ভোগ নিবেদনের পাশাপাশি করবেন লাড্ডু গোপালকে অবশ্যই দুধ খাওয়াবেন। রাতে ঘুম পারাবার আগে বালিশ, মশারি দিয়ে দেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+