সমস্যায় পড়তে না চাইলে বাড়ি কেনার আগে মাথায় রাখুন এই বিশেষ বিষয়গুলি
বাস্তুশাস্ত্রে বাস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, বাস্তুশাস্ত্র মেনে যদি ব্যক্তি জীবনে সব কাজ করেন, তাহলে সব কাজেই ব্যক্তি পিছিয়ে পড়েন না। শুধু তাই নয়, অর্থপ্রাপ্তি হতে থাকে ব্যক্তির। বাড়ি কেনার আগে আপনাকে এই বিষয়গুলির ওপর নজর রাখতে হবে।
তাই বাড়ি কেনার সময় আপনি কিন্তু বাস্তুত্রুটি রয়েছে কিনা তা প্রথমে আপনাকে দেখে নিতে হবে। তবেই কিন্তু দেবী লক্ষ্মী আপনার সেই বাড়িতে বিরাজ করবে না। এটি হলে কিন্তু আর্থিক অবনতি হবে। দেবী লক্ষ্মী সেখান থেকে চলে যাবেন।

কী কী মানবেন
শুধু তাই নয়, বাড়ি কেনার আগে এই বিশেষ বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে আপনাদের। আপনি যদি নতুন বাড়ি নিজেও তৈরি করেন, তাহলেও কিন্তু এই বিষয়গুলোর নজর দিতে হবে। তবেই কিন্তু আপনি পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকতে পারবেন। জানুন কী কী মানবেন।
হাসপাতাল না থাকে
আপনি বাড়ি কিনলে অবশ্যই দেখবেন আপনার বাড়ির কাছে যেন কোনও হাসপাতাল না থাকে। যেন বাড়ি থেকে একটু দূরত্বে হাসপাতাল থাকে। তার কারণ হাসপাতালে অনেক অসুস্থ ব্যক্তি থাকেন। এতে আপনার বাড়ির উপর কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। এতে আপনার জীবনে কষ্ট, দুঃখ লেগে থাকবে। তাই হাসপাতালে থেকে দূরত্ব বজায় রেখে বাড়ি কিনবেন।
টি টাইপের জমি
যখন বাড়ি কিনবেন, তখন দেখবেন যেন টি টাইপের জমি না হয় কিংবা তিনটি রাস্তা যেন এক জায়গায় মিলিত হচ্ছে, এমন জায়গায় কখনোই বাড়ি কিনবেন না। এতে কিন্তু আপনার জীবনের ওপর খুব খারাপ প্রভাব পড়বে। এমনকি মা লক্ষ্মীও রেগে যেতে থাকবেন।
পুরানো বাড়ি
আপনি বাড়ি কেনেন, তাহলে কিন্তু দেখবেন আপনার বাড়ি পাশেই যেন কোনও বহুদিনের পুরনো বাড়ি যেন না থাকে, যদি বন্ধ বাড়ি কিংবা বহুদিনের পুরনো বাড়ি থাকে, সেখানে যদি কোনও মানুষ বসবাস না করে, তা কিন্তু খুব অশুভ। এতে অশুভ প্রভাব আপনার বাড়ির উপরেও পড়বে। বাড়ির সদস্যদেরও নানান অসুবিধায় পড়তে হবে। জীবনে লেগে থাকবে আর্থিক সঙ্কটও।
মন্দির
আপনার বাড়ির গায়েতেই যেন কোনও মন্দির না থাকে, বাড়ির থেকে অন্তত দু’হাত দূরে মন্দির থাকে। এমন জায়গায় বাড়ি করবেন কিংবা কিনবেন। তবে নিজের বাড়ি করলে প্রথম কিন্তু ঠাকুর ঘর করবেন, এটি কিন্তু অত্যন্ত শুভ।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications