আপনার বাড়ির সদস্যরাই প্রায় সময়েই অসুস্থ হন, কিন্তু কেন, বাড়িতে নেই তো বাস্তুত্রুটি?

এমন অনেকেই রয়েছেন যারা প্রায় সময়েই অসুস্থ হয়ে যান। ওষুধ খেলে সুস্থ হন আবার কিছুদিন পর সেই ব্যক্তি অসুস্থ হয়ে পরেন। তবে এর সঠিক কারণ হয়তো অনেকেই জানেন না। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এর বিশেষ কারণ হল বাস্তুত্রুটি।

যদি বাড়িতে বাস্তুত্রুটি থাকে, তাহলে কিন্তু ব্যক্তির নানান রোগে আক্রান্ত হন। সেই সঙ্গে কোনও সময় তিনি শান্তিতে থাকতে পারেন না। প্রায় প্রত্যেক দিনে অসুস্থ হতে থাকেন ব্যক্তি। তাই বাড়ির উত্তর-পূর্ব দিকে বাস্তু দোষ থাকলে রোগের বাসা হবেই। তাই আগেই সাবধান হোন।

Vastu

  • কী কী করবেন, দেখুন

১) বাড়ির উত্তর-পূর্ব দিকে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে জলের কল রাখবেন। দক্ষিণ পশ্চিম দিকে কোনও জলের কল রাখা উচিত নয়।

২) উত্তর এবং উত্তর পূর্ব দিকে ইনভার্টার রাখতে পারেন। তবে ভারী জিনিস রাখা এড়িয়ে চলুন। যদি এইসব জায়গায় আপনার বাস্তু দোষ থাকে তাহলে আপনার বাড়ির সদস্যরা প্রায় সময়েই অসুস্থ হবেনই।

৩) দক্ষিণ ও পশ্চিম দিকে কলের মুখ রাখা একদমই ভালো নয়। এখানে বেসিন রাখবেন না। এতে বাড়ির যে মালিক তার শরীর খারাপ হয়। বড় রোগে আক্রান্ত হন সেই ব্যক্তি।

৪) যদি আপনার বাড়িতে কোনও সদস্য বহুদিন ধরে অসুস্থ থাকেন বা অসুস্থ হন, দক্ষিণ দিকে মুখ করে তাকে কখনোই ওষুধ খাবেন না। উত্তর বা উত্তর-পূর্ব দিকে ওষুধ খাওয়ানো খুব ভালো।

৫) যদি অসুস্থ ব্যক্তি তরল ওষুধ খান, তাহলে পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাবেন। না হলে দক্ষিণ-পূর্ব অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে কিন্তু ওষুধের প্যাকেটও রাখবেন না। এতে তার রোগ সহজে ছাড়বে না।

৬) এমন অনেকেই রয়েছেন, ওষুধ খাওয়ার পরেও তারা কিছুতেই সুস্থ হতে পারেন না। ওষুধ যখনই কিনবেন উত্তর দিকে করে দাঁড়িয়ে কিনবেন। এই নিয়মগুলি মেনে চললে আপনার বাড়ির বাস্তু দোষ কিছুটা হলেও কমবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এমনকি বড় রোগের ঝুঁকি কমবে অনেকটাই। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+