অক্টোবরে আকাশ আলো করে দেখা যাবে হান্টার মুন, জেনে নিন এই নামের পিছনে থাকা কারণ
প্রত্যেক মাসেই পূর্ণিমা-অমাবস্যা আসে। তবে কিছু কিছু মাসে এই ঘটনা বেশ উল্লেখযোগ্য। তেমনি অক্টোবরে পরবর্তী যে পূর্ণিমা আসতে চলেছে তা হান্টার মুন হিসাবে পরিচিত। কিন্তু এই হান্টার মুন কেন বলা হয় জানা আছে কি?

কবে দেখা মিলবে হান্টার মুনের
পূর্ণ চাঁদের সময় চাঁদের পুরো অংশ সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আকাশে এটি নিখুঁত বৃত্তের মতো দেখা যায়। পূর্ণিমার একাধিক নাম এসেছে বহু জায়গা ও ঐতিহাসিক সময়কাল থেকে, যার মধ্যে স্থানীয় আমেরিকা, ঔপনিবেশ আমেরিকা ও ইউরোপের বেশ কিছু উৎস থেকেও নাম পাওয়া যায়। জানা গিয়েছে যে হান্টার মুন নামের পিছনে যে কারণ তা হল এই পূর্ণিমাতেই দীর্ঘ ঠাণ্ডা শীতের রাতে পশু শিকারের জন্য আদর্শ সময়। শিকারের জন্য চাঁদের আলো খুবই দরকারি। এছাড়া কৃষকের ফসল কাটার পর ক্ষেতগুলি পরিষ্কার করে দিত, যাতে হরিণের মতো পশুদের চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায়। হারভেস্ট চাঁদে কৃষকরা ক্ষেত পরিষ্কার করে দিত যাতে শিকারীরা সহজে হরিণ ও অন্য পশুদের দেখতে পায়।

কখন হয় এই পূর্ণিমা
বেশিরভাগ ঐতিহ্যবাহী পূর্ণিমার নামের সঙ্গে, যা বছরের একটি নির্দিষ্ট মাসের সঙ্গে সংযুক্ত থাকে, হান্টার মুন এবং পূর্ববর্তী হারভেস্ট মুন উভয়ই একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত, যা উত্তর গোলার্ধের শরৎ বিষুব, যা সাধারণত ২২ সেপ্টেম্বর বা ২৩ সেপ্টেম্বর হয়ে থাকে। এই বিষুবটির কাছাকাছি যে পূর্ণিমা দেখা যায় তাকে হারভেস্ট মুন বলা হয় এবং যে পূর্ণিমা হার্ভেস্ট মুনকে অনুসরণ করে তাকে হান্টার মুন হিসাবে উল্লেখ করা হয়। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হার্ভেস্ট মুন হয়ে থাকে সেপ্টেম্বর বা অক্টোবরে এবং হান্টার মুন দেখা যায় অক্টোবর বা নভেম্বরে।

কেন হান্টার মুন নাম
পূর্ণ চাঁদের সময় চাঁদের পুরো অংশ সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এবং আকাশে এটি নিখুঁত বৃত্তের মতো দেখা যায়। পূর্ণিমার একাধিক নাম এসেছে বহু জায়গা ও ঐতিহাসিক সময়কাল থেকে, যার মধ্যে স্থানীয় আমেরিকা, ঔপনিবেশ আমেরিকা ও ইউরোপের বেশ কিছু উৎস থেকেও নাম পাওয়া যায়। জানা গিয়েছে যে হান্টার মুন নামের পিছনে যে কারণ তা হল এই পূর্ণিমাতেই দীর্ঘ ঠাণ্ডা শীতের রাতে পশু শিকারের জন্য আদর্শ সময়। শিকারের জন্য চাঁদের আলো খুবই দরকারি। এছাড়া কৃষকের ফসল কাটার পর ক্ষেতগুলি পরিষ্কার করে দিত, যাতে হরিণের মতো পশুদের চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায়। হারভেস্ট চাঁদে কৃষকরা ক্ষেত পরিষ্কার করে দিত যাতে শিকারীরা সহজে হরিণ ও অন্য পশুদের দেখতে পায়।

আরও কি কি নাম রয়েছে
এই বছর হার্ভেস্ট মুন ১০ সেপ্টেম্বরে দেখা যায় এবং হান্টার মুন দেখা যাবে অক্টোবরে। অক্টোবরের পূর্ণিমাকে আরও অনেক ঐতিহ্যবাহী নামে ডাকা হয়, যেঘুলি হল ট্রাভেল মুন, দ্য ডায়িং গ্রাস মুন বা স্যাংগুইন বা ব্লাড মুন, যা স্থানীয় আমেরিকার অ্যালগনকুইন আদিবাসী থেকে এসেছে। যারা এখন আমেরিকার উত্তর-পূর্ব দিকে থাকে।

Click it and Unblock the Notifications