অস্তমিত হচ্ছে বৃহস্পতি, কোন কোন রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব?

অস্তমিত হচ্ছে বৃহস্পতি, কোন কোন রাশির উপর পড়বে ব্যাপক প্রভাব?

বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহের অবস্থান পরিবর্তন গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। প্রতি বছর কয়েক দিনের জন্য কোনো গ্রহ আকাশে দেখা যায় না কারণ এটি সূর্যের খুব কাছে চলে আসে। বছরের এই দিনগুলি এবং গ্রহের এই অবস্থানকে বলা হয় গ্রহ-অস্ত, গ্রহ-লোপ, গ্রহ-মৌদ্য বা গ্রহ-মৌদ্যমি। শুক্র ও বৃহস্পতির অস্ত যাওয়ার সময় বেশিরভাগ শুভকাজ যেমন বিবাহ, গৃহ প্রবেশ, উপনয়ন, এগুলি থেকে বিরত থাকা হয়।

অস্তমিত বৃহস্পতি

অস্তমিত বৃহস্পতি

এই বছর অর্থাৎ ২০২২ সালে বৃহস্পতি ১৯ ফেব্রুয়ারি অস্তমিত হচ্ছেন। এবং বৃহস্পতির এই অবস্থান থাকবে ২০ মার্চ পর্যন্ত। এবং এই সময় বিবাহ, মুণ্ডন, উপনয়ন, সহ সব শুভকাজ বন্ধ রাখা হয়। বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে কোন রাশিগুলির উপর নেতিবাচক প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।

 মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে চাকরি ও ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কর্মস্থলে ঊর্ধ্বতনের সঙ্গে বিবাদ বা কিছু বিভ্রান্তি হতে পারে। না চাইলেও ভ্রমণ করতে হতে পারে। সঙ্গীর সাথে সম্পর্ক প্রভাবিত হতে পারে। অর্থের ক্ষেত্রেও বাধা ও ঝামেলা হতে পারে। এই সময় এই রাশির জাতকদের ধৈর্য ধরে রাখতে হবে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বড় ভাইবোনের সঙ্গে তর্ক-বিতর্ক হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতির অধিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতি গ্রহের ক্ষতি এই জাতকদের চাকরি এবং ব্যবসায় সমস্যা তৈরি করবে। তবে নতুন চাকরির সন্ধান শেষ হতে পারে। এই সময়ে পরিকল্পনা ও কাজ করলে লাভের পরিস্থিতি তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় মানসিক চাপের কারণ হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি


পিতার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। এই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ করতে হতে পারে। সুখে কিছুটা কমতি হতে পারে। ব্যবসায় লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থের দিক থেকে হঠাৎ লাভের পরিস্থিতি রয়েছে। আয়ের উৎস বাড়তে পারে। বিজ্ঞতার সাথে অর্থ বিনিয়োগ করুন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে। জীবনসঙ্গীর সাথে উত্তেজনা সৃষ্টি হতে দেবেন না। কিছু দীর্ঘস্থায়ী রোগ দেখা দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

 কর্কট রাশি

কর্কট রাশি

লক্ষ্য পূরণে অসুবিধা হতে পারে। যার কারণে কর্মক্ষেত্রে সম্মান কমে যেতে পারে। দায়িত্ব হ্রাসও হতে পারে। এই অবস্থা মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যদি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন তবে এটির সম্পর্কে গুরুতর হওয়া দরকার। স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের অসাবধানতা আপনার জন্য ভালো নয়। বিজ্ঞতার সাথে ব্যবসায় বিনিয়োগ করুন। ক্ষতি হতে পারে। পরিবারের সদস্যদের জন্য কম সময় বের করতে পারবেন। ধৈর্য ধরে রাখতে হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+