টাকা-পয়সার কমতির কারণ আপনার জুতোর ধরন নয়তো! সৌভাগ্য ফেরানোর টিপস সহজে জানুন
পায়ের সঙ্গে কপালের সম্পর্ক নিবিড়! শাস্ত্র বলে, পায়ের গড়ন, হাঁটবার ধরন বলে দিতে পারে কপালের ভাগ্য লিখন! শাস্ত্রজ্ঞরা বলছেন, জুতো পরার ধরন, জুতোর গড়নও বলে দিতে পারে আপনার ভাগ্যে কী লেখা আছে।
পায়ের সঙ্গে কপালের সম্পর্ক নিবিড়! শাস্ত্র বলে, পায়ের গড়ন, হাঁটবার ধরন বলে দিতে পারে কপালের ভাগ্য লিখন! শাস্ত্রজ্ঞরা বলছেন, জুতো পরার ধরন, জুতোর গড়নও বলে দিতে পারে আপনার ভাগ্যে কী লেখা আছে। বাস্তুশাস্ত্র বলছে, জুতোর ধরন লিখে দিতে পারে আপনার অর্থভাগ্যের অবনতি। দেখে নেওয়া যাক , কোন কোন লক্ষণগুলিতে চেনা যায় যে অর্থভাগ্য খারাপ হতে চলেছে।

কোন জুতো পরবেন না?
কোনও উপহারে পাওয়া জুতো না পরাই ভালো। কোনওভাবে পাল্টে যাওয়া জুতো বা , অন্য কারোর চটি পরেও না চলাই ভালো এতে পরিস্থিতি আরও খারাপ হয়।

ছেঁড়া জুতো
ছেঁডা় , বা ফাটা জুতো না পরাই ভালো। বিশেষত কোনও বড় ইন্টারভিউ বা পরীক্ষার সময় এইদিকের খেয়াল রাখতে হবে। শাস্ত্রজ্ঞদের দাবি জুতো ছেঁড়া হলে তা পরিবারের পক্ষে শুভ হয়।

কোন রঙের জুতো পরবেন না?
যাঁদের পড়াশুনোর দিকে ঝোঁক রয়েছে, তাঁরা ভুল করেও কিছুতেই চকোলেট রঙের জুতো পরবেন না। ব্রাউন রঙের জুতোও এঁদের পক্ষে শুভ নয়।

ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা রয়েছেন তাঁদের জন্য..
ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য জন্য কফি রঙের বা গাঢ় ব্রাউন রঙের জুতো খুব একটা ভালো হয় না অর্থভাগ্যের জন্য।












Click it and Unblock the Notifications