কী করলে লক্ষ্মী বিরাজ করবে ঘরে ? জেনে নিন কিছু বাস্তু টিপস
কী করলে লক্ষ্মী বিরাজ করবে ঘরে ? জেনে নিন কিছু বাস্তু টিপস
ঘরে সুখ সমৃদ্ধি ও স্বচ্ছলতা বজায় রাখতে ভীষণ ভাবে জরুরি দেবী লক্ষ্মীর কৃপা। ধনদেবী লক্ষ্মীর কৃপা সংসারে বজায় রাখতে বেশ কিছু কাজ করা জরুরি। বাস্তু শাস্ত্রে একাধিক নিয়মের কথা বলা হয়েছে। বাস্তু টিপস বলছে ঘরে লক্ষ্মী রাখতে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি বলা হয়েছে। তাতে বলা হয়েছে ঘরে লক্ষ্মীর অধিষ্ঠান রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।

ঘরে যাতে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে তাহলে ক্ষীর ভোগ দিয়ে সেটা বালিকাদের মধ্যে বিতরণ করুন এবং ঘরে বেশ কিছু কাজ করবেন না। যেমন ঘরে যে প্রয়োজনের অতিরিক্ত জামাকাপড় না থাকে। অর্থাৎ যে জামাকাপড় ব্যবহার করেন না বা পড়েন না সেগুলি ঘরে রাখবেন না।সেগুলি বিতরণ করে দিন। বাড়ি অফিস সব সময় পরিষ্কার রাখুন কোথাও েযন কোনও নোংরা না থাকে। আর এই মহামারী পরিস্থিতিতে তো ঘর-বাড়ি পরিষ্কার রাখা খুবই জরুরি। ঘর বাড়ি পরিস্কার না থাকলে কিছুতেই লক্ষ্মী সেখানে অধিষ্ঠান করেন না।
ঘর পরিস্কার করা ছাড়া কোথাও কোনও েছঁড়া কাপুড় রাখবেন না এতে লক্ষ্মী ঘরে থাকেন না। একই সঙ্গে ঘরে কোনও শুকনো এবং কাঁটা গাছ যেন না থাকে । তাহলে লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন। সুগন্ধী ফুলগাছ বাড়িতে লাগান। ফুলের গাছ বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখে আর কাঁটা গাছ বা শুকনো গাছে নেতিবাচক শক্তি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। তাই বাড়িতে কোনও কাঁটা গাছ থাকলে সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে ফেলুন। ঘরে সব সময় শান্তি বজায় রাখুন। কলহে দেবী লক্ষ্মী রুষ্ট হন। তখন সেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। তাই লক্ষ্মীর আরাধনায় সবসময় শান্তি এবং পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে।
ভাঙা কাঠ কোনও ভাবেই বাড়িতে বা অফিসে রাখবেন না। তাহলে খুব অশুভ শক্তি ছড়িয়ে পড়ে গোটা ঘরে।এরকম কিছু ভাঙা আসবাব ঘরে থাকলে এখুনই সরিয়ে দিন। মরচে পরা তালা বা খারাপ ইলেকট্রিকের জিনিস বাড়িতে কোনও ভাবেই রাখবেন না। বাড়িতে খারাপ ইলেক্ট্রিকের জিনিস ভুলেও রাখবেন না। তাহলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। বাড়িতে কোনও ভাঙা মূর্তি থাকলে সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে ফেলুন। বাড়িতে ভাঙাচোরা বাসন থাকলেও েসটা অত্যন্ত অশুভ বলে ধরা হয়। এইগুলি মেনে চলুন তাহলেই দেখবেন ঘরে লক্ষ্মীর কৃপা বজায় রয়েছে। সংসারে সচ্ছলতা রয়েছে।












Click it and Unblock the Notifications