কৌশিকী অমবস্যায় কীভাবে পুজো করলে মিলবে সুফল জেনে নিন
কৌশিকী অমবস্যায় কীভাবে পুজো করলে মিলবে সুফল জেনে নিন
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠের মন্দির সকাল থেকেই এলাহি আয়োজন চলছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে তারাপীঠের মন্দিরে। হয় বিশেষ যজ্ঞানুষ্ঠানও। তবে তার আগে জেনে নিন কৌশিকী আমাবস্যায় কীভাবে করলে সুফল মিলবে। জেনে নিন বিস্তারিত।

আজ কৌশিকী আমাবস্যা
আজই শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা। তারাপীঠে আজ বিশেষ পুজো। এই দিনটিতে অনেকেই তন্ত্রসাধনা করেন। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে পুজো। সোমবার সকাল ৭.০৭ মিনিটে এই অমবস্যা লাগে। যার থাকবে দিনভর। রাত পোহালে মঙ্গলবার ভোর ৬.৩৫ মিনিটে তা ছেড়ে যাচ্ছে। তাই সকাল থেকেই কৌশিকী অমাবস্যার পুজো শুরু হয়ে গিয়েছে তারাপীঠ মন্দিরে। তবে অন্যান্যবারের মতো এবার ভক্তদের প্রবেশের অনুমতি নেই মন্দিরে। করোনার কারণে বন্ধ রাখা হয়েছে মন্দির। কৌশিকী অমাবস্যায় পুজো উপলক্ষ্যে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে।

কীভাবে মিলবে সুফল
সঠিক রীতি মেনে ভাদ্রমাসের এই তিথিতে পুজো করলে অবশ্যই মিলবে সুফল। পৌরানিক কাহিনীতে বলা হয়ে থাকে এই বিশেষ দিনেই ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন শুম্ভ-নিশুম্ভ। তাঁদের সাধনায় মুগ্ধ হয়ে বরও দিয়েছিলেন ব্রহ্মা। যে কাহিনি মহালয়া সকলেই শুনে থাকেন। তাই কৌশিকী অমাবস্যার দিন মন থেকে নিয়ম মেনে পুজো করলে, মনের ইচ্ছে পরন হয়। তবে তার জন্য মানতে হবে বিশেষ কিছু নিয়ম। এদিন কালীপুজোয় কোনও রকমের ফাঁক রাখা চলবে না। পুজোর প্রতিটি জিনিস যত্ন করে গুছিয়ে নিতে হবে আগে থেকে। এদিন মায়ের আসনের পাশে সারাক্ষণ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। সেই প্রদীপ যেন কোনও ভাবেই নিভে না যায় সেদিকে নজর রাখতে হবে। পুজোর আয়োজনের মধ্যে অবশ্যই রাখতে হবে আতপ চাল, নারকেল ও ১০৮ টি জবা ফুল।

ভাঙা বাসনে খেতে দেবেন না
এদিন রান্নাঘরে কয়েকটি কাজ অবশ্যই করবেন। তাহলে সারাজীবন সংসারে অন্নের সংককট থাকবে না। বলা হয়ে থাকে এদিন কোনও ভাবেই বাড়িতে কেনও ভিখারি আসলে ভাঙা বাসনে খাবার দেবেন না। কোনও ভাবেই যেনভাঙা বাসনে সেদিন কাউকে খেতে দেওয়া না হয়। প্রয়োজনে কলাপাতায় খাবার দিন। কিন্তু ভাঙা ফাটা বাসনে খাবার দিলে সংসারে চরম অমঙ্গল নেমে আসবে সংসারে। রান্না ঘরে ওম এবং স্বস্তিক চিহ্ন একে রাখুন তাহলে কোনও ভাবেই সংসারে অনটন আসবে না। সবসময় সংসারে রান্নাঘরে অন্ন মজুত থাকবে।

অমাবস্যার বিশেষ মুহুর্ত
কথিত আছে কৌশিকী অমাবস্যার দিনে একটি বিশেষ মুহূর্ত আসে সেসময় স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়। সেকারণে অনেক সাধক এই বিশেষ দিনটিতে তন্ত্র সাধনা করে থাকেন। এই দিনটিকে অনেকে তারা রাত্রি করে থাকেন। এই দিনটিতে সিদ্ধি লাভ করতে অনেকেই তন্ত্র সাধনা করেন। এদিন সকাল ১১টা থেকে সাড়ে ৬টার মধ্যে লবন কিনে নিয়ে আসুন বাড়িতে। এই বিশেষ জিনিসটি এই সময়ের মধ্যে কিনে আনতে পারলে পরিবারের আর্থিক সংকট মোচন হবেই।












Click it and Unblock the Notifications