কোন কোন লক্ষণ বলে দিতে পারে আপনার সময় ভালো যাচ্ছে
সময় চক্রে মতো পরিবর্তিত হয়। কখনও ভালো কখনও খারাপ সময় আসে। তবে, বহুদিন আগে থেকেই আঁচ করে নেওয়া যায় আসন্ন সময় কেমন কাটতে চলেছে। এ নিয়ে বেশ কিছু তত্ত্ব ও তথ্য রয়েছে জ্যোতিষ শাস্ত্রে।
সময় চক্রে মতো পরিবর্তিত হয়। কখনও ভালো কখনও খারাপ সময় আসে। তবে, বহুদিন আগে থেকেই আঁচ করে নেওয়া যায় আসন্ন সময় কেমন কাটতে চলেছে। এ নিয়ে বেশ কিছু তত্ত্ব ও তথ্য রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। বলা হয়, সকালে উটে কয়েকটিজিনিস লক্ষ্য করলেই বুঝে যাবেন যে দিনটি কেমন যাবে । তেমনই আবার রাতের ঘুমের সময় কয়েকটি স্বপ্ন বলে দেবে যে আপনার আসন্ন সময় কেমন। দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলি বলে দেয় যে আসন্ন সময় কেমন যাবে।

ঘোড়ার স্বপ্ন
যদি ঘোড়াকে নিয়ে কোনও স্বপ্ন দেখেন, বা ছুটন্ত ঘোড়ার স্বপ্ন দেখে থাকেন , তাহলে জানবেন আপনার সময় ভালো যাবে। কোনও বিপদ থাকলে তা খুব শিগগিরিই কেটে যাবে। তাই এই স্বপ্ন বেশ পয়মন্তর বলে মনে করা হয়।

জামাকাপড়ের স্বপ্ন
অনেকেই ঘুমের মধ্যে জামা কাপড় কেনা বা জামাকাপড়ের স্বপ্ন দেখেন। জ্যোতিষ শাস্ত্র বলছে এই স্বপ্ন মানে আপনার আগামীদিন ভালো যাবে। এই স্বপ্নই বলে দেয় যে আগামী সময় ভালো আসবে না কি খারাপ।

গাছের স্বপ্ন
ঘুমের মধ্যে গাছকে নিয়ে কোনও স্বপ্ন দেখা মানেই জানবেন আপনার পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। সবুজ রঙ বা চারাগাছ পোঁতার স্বপ্নও খুব ভালো প্রমাণিত হতে পারে।

আরতি দেখা
সকালে উঠে যদি দেখেন বাডিতে আরতি হচ্ছে বা সকালে রাস্তায় বেরিয়ে কোনও মন্দিরে পাশ দিয়ে যাওয়ার সময় যদি দেখেন পূজা-আরতি হচ্ছে তাহলে প্রণাম ঠুকে নিন। মন্দিরের আরতির আগুন মনকে শুদ্ধ করে দেবে, পাশাপাশি দিনটিও যে ভালো কাটবে তার বার্া নিয়ে আসে।

পোষ্য হিসাবে বাড়িতে কুকুর থাকা ভালো!
বাস্তুমতে কুকুর বাড়িতে থাকা ভালো। বাড়ি সুরক্ষিত রাখার ক্ষেত্রে কুকুর সবচেয়ে বেশি উপযুক্ত। এছাড়াও বাড়িতে কুকুর রাখলে বাড়ির সদস্যদের প্রাণোচ্ছল ভাব বাড়ে বলে দাবি শাস্ত্রজ্ঞদের। এছাড়াও বাড়িতে কুকুর পুষলে গৃহশান্তি যেমন বজায় থাকে তাহলে অসুস্থতার প্রকোপ কম হয় বাড়িতে । বাড়িতে শান্তি ও স্বচ্ছলতা বিরাজ করার বার্তা দেয় এই প্রাণিটি।












Click it and Unblock the Notifications