অগাস্ট মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের, উত্থান-পতনের জোরালো সম্ভবনা রয়েছে

অগাস্ট মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের, উত্থান-পতনের জোরালো সম্ভবনা রয়েছে

নতুন মাস আসার আগে আমাদের মনে নতুন আশা জন্ম নেয়। আমরা ভাবতে শুরু করে আগামী মাস হয়ত কোন সুখবর নিয়ে আসতে পারে আমাদের জন্য। অথবা কোন নতুন কাজ শুরু করার ইচ্ছে নিয়ে পথ চলা শুরু করি। হাতে আর বাকি তিনদিন, তারপরেই জুলাই শেষ হয়ে অগাস্ট মাস শুরু হবে। আগামী মাস কর্কট রাশির জাতকদের মিশ্র ফল দেবে বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা।

অগাস্ট মাস কেমন কাটবে কর্কট রাশির

অগাস্ট মাস কেমন কাটবে কর্কট রাশির

অগাস্ট মাস না পড়তেই প্রত্যেক রাশির জাতকদের মনে নতুন ভাবনা তৈরি হয়েছে। আগামী মাস কেমন কাটবে। এই প্রতিবেদনে তুলে ধরা হল কর্কট রাশির জাতকদের আগামী মাস কেমন কাটবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী মাস কর্কট রাশির জন্য কিছু ক্ষেত্রে শুভ ফল এবং কিছু ক্ষেত্রে অশুভ ফল বহন করবে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন দিকের সন্ধান পাবে জাতকরা। ব্যবসায়ীদের জন্য অগাস্ট মাস ভালো কাটবে,কিন্তু চাকরিজীবীদের জন্য এই মাস উদ্বেগের হতে পারে। চাকরিতে উত্থান পতন উভয় সম্ভবনা রয়েছে। ভয় না পেয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে। কর্মক্ষেত্রে যতটা সম্ভব ছোটখাটো ঝামেলায় না জড়িয়ে বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাগ না করে শান্ত মনে দায়িত্ব পূরণ করলে সঙ্কট থেকে মুক্ত থাকবেন। মাসের শেষে দুই সপ্তাহ সময় ভালো যাবে জাতক-জাতিকাদের। মনোবল বাড়বে মানসিক চাপমুক্ত হতে পারবে এই রাশির ব্যক্তিরা।

রপ্তানি-আমদানি ব্যবসায়ীদের জন্য ভালো সময়

রপ্তানি-আমদানি ব্যবসায়ীদের জন্য ভালো সময়

রপ্তানি এবং আমদানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। যারা পারিবারিক অথবা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের অগাস্ট মাস ভালো কাটবে। ব্যবসায় লাভের মুখ দেখবে এই রাশির জাতকরা।

বেকারদের চাকরির সুযোগ রয়েছে

বেকারদের চাকরির সুযোগ রয়েছে

শিক্ষার্থীরা আগস্ট মাসে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে পারে। যারা বেকারত্ব নিয়ে চিন্তায় পড়েছেন, তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে প্রেমিক-প্রেমিকাদের জন্য মাসটি মোটেই সুবিধার নয়। সম্পর্কে নানা মতানৈক্যের সৃষ্টি হতে পারে। যার কারণে সম্পর্কে চিড় ধরতে পারে। পরিবারের থাকা প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। সেক্ষেত্রে সব সময় তাদের খেয়াল রাখতে হবে। পরিবারের সকলের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতি পরিবেশ বজায় থাকবে। অপ্রয়োজনীয় সন্দেহ এড়িয়ে চলাই বাঞ্ছনীয়, না হলে সংসারে তার নেতিবাচক প্রভাব পড়বে।

স্বাস্থ্য-অর্থে ইতিবাচক ফল মিলবে

স্বাস্থ্য-অর্থে ইতিবাচক ফল মিলবে

স্বাস্থ্যের দিক দিয়ে অগাস্ট মাস ভালো কাটবে করকট রাশির জাতকদের। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে, তা নিয়ন্ত্রণের জন্য ঘরোয়া প্রতিকার জাতকদের সাহায্য করবে। যারা বেশকিছু দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা এই মাসে বেশকিছু রোগব্যাধি থেকে মুক্ত হবেন। আর্থিক বিষয়ে ইতিবাচক ফল পাবে জাতকরা। যারা আগে টাকা ধার দিয়েছেন তারা আটকে থাকা অর্থ এই মাসে ফেরৎ পেতে পারেন, এমন সম্ভবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+