কেমন চলবে বিবাহিত জীবন?‌ ভিকি–ক্যাটরিনার বিয়ের আগেই জানুন তাঁদের ভবিষ্যৎ

ভিকি–ক্যাটরিনার বিয়ের আগেই জানুন তাঁদের ভবিষ্যৎ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে আর কোনও রাখঢাক নেই। প্রায় দু’‌বছর সকলের চোখের আড়ালে থেকে ডেট করার পর অবশেষে ৯ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে রাজস্থানে। বিয়ের এই প্রস্তুতির মাঝেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এক সেলিব্রিটি ট্যারট কার্ড রিডার দিব্যা পণ্ডিতের কাছে পৌঁছে যায়। বিবাহিত দম্পতি হিসাবে তাঁদের ভবিষ্যত কেমন তারই পূর্বাভাস দিলেন দিব্যা পণ্ডিত।

একে–অপরের জন্য তৈরি ভিকি–ক্যাটরিনা

একে–অপরের জন্য তৈরি ভিকি–ক্যাটরিনা

সোমবার ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ সহ তাঁদের পরিবার জ্যপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়াড়া রিসর্টে ভিকি-ক্যাটরিনা বিয়ে করছেন ৯ ডিসেম্বর। দিব্যা তাঁর ট্যারট কার্ড রিডিং অনুযায়ী জানিয়েছেন যে ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে। তিনি বলেন, '‌খুব সুন্দর এনার্জি রয়েছে। এক বছর আগেও আমার মনে হয় না তাঁদের বিয়ের কোনো পরিকল্পনা ছিল এবং বিয়ের সম্ভাবনা ছিল। কিন্তু আমার মনে হয় তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে রীতিমতো কাজ করেছেন। এই ঐশ্বরিক সময়, মহাবিশ্ব কথা বলছে, তাঁরা একসঙ্গে হতে চলেছেন। তারা কর্মময় আত্মার সঙ্গী।'‌

 বিয়ের জন্য শুভ ৯ ডিসেম্বর

বিয়ের জন্য শুভ ৯ ডিসেম্বর

দিব্যা এও জানান যে বিয়ের জন্য ৯ ডিসেম্বর খুবই সৌভাগ্যশীল তারিখ। তিনি বলেন, '‌আসলে, ৬ ও ৯ ডিসেম্বর খুবই শুভদিন। ৬ নম্বর হল শুক্রের দিন, তাই এটা প্রেমের জন্য ভালো দিন এবং ৯ নম্বর হল মহাবিশ্ব ও ভগবানের তৈরি দিন। এটা খুবই লাকি নম্বর এবং বিয়ের জন্য খুবই শুভদিন এবং ভিকি-ক্যাটরিনার জন্য ভালো।'‌

পরিবারে মনোযোগ দেবেন ক্যাটরিনা

পরিবারে মনোযোগ দেবেন ক্যাটরিনা

বিয়ের পর তাঁদের পেশাগত দিক কেমন চলবে, এ প্রসঙ্গে ট্যাররট রিডার জানিয়েছেন ভিকি কৌশল আরও অনেক প্রজেক্টে কাজ করবেন এবং ক্যাটরিনা সম্ভবত কাজ থেকে কিছুদিনের অবসর নিয়ে পরিবার ও সংসারী হবেন। তিনি পরিবার ও সন্তান নেওয়ার দিকে বেশি মনোযোগ দেবেন। তবে তিনি অল্প কিছু সিনেমাও করতে পারেন। এই সম্পর্কে ভিকির ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। ক্যাটরিনা ভিকির লেডি লাভ এবং তিনি ভিকির জীবনে ভালোবাসা, পরিবার ও স্থিতিশীলতা নিয়ে আসবেন।

নাম বদল করা বুদ্ধিমানের কাজ হবে না

নাম বদল করা বুদ্ধিমানের কাজ হবে না

কিছু রিপোর্ট অনুযায়ী, ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ক্যাটরিনা তাঁর নামের সঙ্গে কৌশল নামটি যোগ করবেন। সলমন খানের সঙ্গে ক্যাটরিনার পরবর্তী সিনেমা টাইগার থ্রি-তে হয়ত অভিনেত্রীকে ক্যাটরিনা কাইফ কৌশল হিসাবে দেখা যেতে পারে। এই পরিবর্তন নিয়ে দিব্যা পণ্ডিত বলেন, '‌আমার মনে হয় পেশাগত দিক দিয়ে ক্যাটরিনা কাইফ যথেষ্ট সৌভাগ্য বহন করছেন। কিন্তু তাঁর নামের সঙ্গে কৌশল যোগ করলে তা সাধারণ স্ত্রীদের মতো কাজ করা হবে। এটি তাঁকে পরিবারের সঙ্গে আরও মানসিকভাবে আবদ্ধ করে তুলবে। তিনি অবশ্যই লাইমলাইটে থাকবেন, তবে বিয়েটা ভিকির জন্য ভাগ্যবান হবে।'‌

কবে বাচ্চা হবে ভিকি–ক্যাটরিনার

কবে বাচ্চা হবে ভিকি–ক্যাটরিনার

ট্যারট কার্ড রিডার এও ভবিষ্যৎ করেন যে দম্পতি শীঘ্রই সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন। দেড় বছরের কম সময়ের মধ্যেই তাঁরা সন্তান নেবেন বলেও জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+