সাবধান! কেতুর রাশি পরিবর্তন বড় প্রভাব ফেলতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে

সাবধান! কেতুর রাশি পরিবর্তন বড় প্রভাব ফেলতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে

প্রত্যেকটি মানুষের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব থাকে। অন্তত জ্যোতিষশাস্ত্র সেই কথাই বলে। কার‌ও গ্রহের দশার উপর জীবনের ওঠানামা, শুভ-অশুভ ইত্যাদি নির্ভর করে। গ্রহ-নক্ষত্রের অবস্থান কোনও জাতক-জাতিকার যত ভালো থাকে, ততই তার জীবন সুখময় এবং সুন্দর হয়। যাদের তা থাকে না, তাদের জীবনে নানা সময়ে সমস্যা তৈরি হতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এপ্রিল মাসে তুলা রাশিতে কেতু প্রবেশ করতে চলেছে। যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবন প্রভাবিত হবে বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে। এখন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে এর প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

কেতুর রাশি পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। কেউ কেউ ত্বকের সমস্যায় ভুগতে পারেন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়াও সামগ্রিকভাবে ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির ক্ষেত্রে কেতুর এই রাশি পরিবর্তনের প্রভাব পড়তে পারে। এর ফলে মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। শারীরিক কিছু সমস্যা হতে পারে। রাস্তায় বেরিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যারা গাড়ির ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির ক্ষেত্রে কেতুর এই রাশি পরিবর্তন মানসিক অশান্তি বয়ে আনতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছোটখাটো কথায় মতপার্থক্য হতে পারে। এই সময় কোথাও বিনিয়োগ না করাই সঠিক কাজ হবে।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির জাতকরা কিছুটা মানসিক দ্বন্দে ভুগতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা খটাখটি লাগতে পারে। কিছুদিন নতুন কিছু বিষয়ে এগোনো উচিত হবে না। ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগ শুভ হবে না।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতকরা কঠিন পরিশ্রমের পরেও সঠিক ফল পেতে দেরি হতে পারে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী বিঘ্ন ঘটতে পারে। পরিবারে অশান্তি পরিবেশ তৈরি হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের আচমকাই কোথাও যাত্রা করতে হতে পারে। অকারণে খরচ বাড়তে পারে। আর্থিক লাভের ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। ব্যবসায় প্রাপ্য টাকা পাওয়া আটকে যেতে পারে।

মীন রাশি

মীন রাশি

চাকরি পেশার সঙ্গে জড়িত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সহজে সাফল্য নাও আসতে পারে। নিজেকে প্রমাণ করতে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে। স্বল্প সময়ের জন্য হলেও শারীরিক কারণে ভোগান্তি হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+