শনির সাড়ে সাত দশা কাটাবেন কী করে, জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র
শনির সাড়ে সাত দশা কাটাবেন কী করে, জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র
শনির সাড়ে সাত দশা কাটাবেন কীভাবে শনিবারেই জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র। শনিদেবকে তুষ্ট তরতে প্রতি শনিবার কয়েকটি উপাচার মেনে চলার পরামর্শ দিয়েছে জ্যোতিষ শাস্ত্র। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল প্রতি শনিবার নিয়ম করে হনুমান চাল্লিশা পাঠ করুন। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে বাড়ির কাছের কোনও হনুমান মন্দির থাকলে সেখানে গিয়ে পুজো দিন। শনি এবং মঙ্গলবার নিয়ম করে এটা করতে পারলে অনেকটা উপকার পাওয়া যাবে।

এছাড়া আর যেগুলো করা অত্যন্ত জরুরি তার মধ্যে রয়েছে গরিব দুঃখিদের দান করা। খাবার বা টাকা পয়সা যেকোনও কিছুই দান করতে পারেন। মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং ছোট কালো কাপড়ের টুকরো ও অশ্বত্থ পাতার মালা শনিদেবের পায়ে দিন। নিয়ম করে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নীচে পুজো দিন। তাহলে এই দোষ অনেকটাই কাটানো যাবে।
বাড়িতে অচেনা কাউকে ডেকে খাওয়ান। সে রাস্তার ভিখারি অথবা পরিচারিকাও হতে পারেন। নিজের হাতে রান্না করে তাঁদের খেতে দিন। রাস্তার কুকুর বেড়ালকেও খেতে দিতে পারেন। আবার কাককেও খাবার দিতে পারেন। শনিবারে বিশেষ করে কাককে খাবার দিতে বলা হয়। তবে সব খাবারই যেন নিরামিষ হয়। শনি এবং মঙ্গলবার কোনও ভাবেই মদ্যপান এবং ধূম পান করবেন না।
ঘরের সদর দরজায় ঘোড়ার নাল ঝুলিয়ে রাখুন। এবং তাতে এক টুকরো সিঁদুর ও কালো কাপড় বেঁধে রাখবেন। আরেকটি জিনিস শনির সাড়ে সাত দশা কাটাতে খুব কাজে দেয় সেটা কালো পোশাক। প্রতি শনিবার কালো পোশাক পরার চেষ্টা করুন। চেষ্টা করবেন শনিবার যেন কোনও চামড়ার জিনিস, পোশাক না কেনার। এদিন ছাঁটা কেনা থেকেও বিরত থাকুন। নিয়ম করে এই জিনিস গুলো মেনে চললে শনিদেব তুষ্ট হবেন। এবং তাঁর কোপ থেকে বাঁচতে পারবেন।












Click it and Unblock the Notifications