গঙ্গাজল বাড়িতে কীভাবে রাখলে আসে সুখ সমৃদ্ধি! জ্যোতিষমতে টিপস একনজরে
গঙ্গাজল বাড়িতে কীভাবে রাখলে ঘরে আসা কাঙ্খিত সুখ শান্তি
গঙ্গার পবিত্রতাকে হিন্দু ধর্মে অত্যন্ত সম্ভ্রমের নজরে দেখা হয়। গঙ্গা নদী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। প্রতিটি বিশেষ উপলক্ষ্যে, গঙ্গা নদীতে স্নান ছাড়াও, গঙ্গাজলকে উপাসনালয়েও রাখা হয়। মনে করা হয় দেবাদিদেব শিবের জটা থেকে স্বয়ং গঙ্গা নন্দী প্রবাহিত হয়েছে। ফলে এই নদীর জলকে শুদ্ধ বলে ধরা হয়। এই নদীর জল বাড়িতে রেখে অনেকেই নিত্য পূজা সম্পন্ন করেন। একনজরে দেখে নেওয়া যাক এই গঙ্গাজল বাড়িতে কীভাবে রাখলে মেলে সুখ শান্তি।

গঙ্গাজল বাড়ি রাখলে মেলে পজিটিভ এনার্জি
গঙ্গার জল ঘরে রাখলে ঘরের নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচকতা সঞ্চারিত হয়। এমনই মত জ্যোতিষবিদদেরষ যদি কোনও সময় বড়িতে যাচিতভাব পর পর দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটতে থাকে , তাহলে সন্ধ্যে বেলা এই গঙ্গার জল ছিটিয়ে দিলেই মেলে কাঙ্খিত শান্তি। কিন্তু গঙ্গাজল রাখার সঠিক উপায় জানা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য সবসময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন।

গঙ্গার জল কীভাবে রাখা উচিত?
জ্যোতিষবিদরা বলছেন, গঙ্গাজল সবসময় পরিষ্কার জায়গায় রাখুন। তার আশেপাশে কোনো অপবিত্র জিনিস রাখবেন না। উপাসনালয়ে গঙ্গাজল রাখা এবং এটি নিয়মিত পরিষ্কার করা ভাল। শাস্ত্রজ্ঞরা বলছেন, গঙ্গাজল অত্যন্ত পবিত্র এবং এটি বিশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রের মধ্যে রাখা উচিত। এর জন্য তামা বা রুপোর বাসন সবচেয়ে ভালো। প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রাখতে ভুল করবেন না।

গঙ্গাজল ব্যবহারের নিয়ম
শাস্ত্রমত বলছে,নোংরা হাতে কখনো গঙ্গাজল স্পর্শ করবেন না। সবসময় হাত ধোয়ার পর গঙ্গার জল স্পর্শ করুন। জ্যোতিষমতে বলা হচ্ছে, গঙ্গাজল ব্যবহার করার সময়, মা গঙ্গাকে শরণ করে তাঁকে প্রণাম জানিয়ে তবেই এই জল ব্যবহার প্রয়োজন। বিশেষ করে গঙ্গাজলের সাথে স্নান করার সময় এটি করুন।

বাড়িতে কোনদিকে রাখবেন গঙ্গার জলের পাত্র?
চিরকালই শাস্ত্রজ্ঞরা বলেন, যেহেতু মা গঙ্গা উত্তর দিক থেকে দক্ষিণে প্রবাহিত হন, তাই মাথা সব সময় উত্তরে রেখে ঘুমানো উচিত। এতে মা গঙ্গার কৃপা একইভাবে থাকে। এই নদী যেহেতু উত্তর দিক থেকে প্রবাহিত হয়, তাই বাড়িতে গঙ্গাজল উত্তর পূর্ব দিকে রাখতে হবে। এই পবিত্র নদীর জল সর্বদাই উত্তর পূর্ব দিকে রাখার কথা বলছেন শাস্ত্রজ্ঞরা।

বাড়ির অন্ধকার জায়গায় রাখবেননা এই জল
শাস্ত্র মতে বাড়িতে যেখানে আলো ঢোকে না বা সূর্যালোকের প্রবেশ হয় না, সেখানে কখনওঅ গঙ্গার জল রাখা শুভ নয়। এতে ঘটে যেতে পারে বড় বিপদ। কোনও আলমারিতে গঙ্গার জল বন্ধ করে রাখা উচিত নয়। সপ্তাহে একবার সারা বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে নিতে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।












Click it and Unblock the Notifications