করোনার জেরে কর্মহীনতার আশঙ্কার মধ্যে চাকরিতে সাফল্যের টিপস! জানুন শাস্ত্র কী বলছে

রাষ্ট্রসংঘের মতে করোনা ভাইরাসের আক্রমণে একের পর এক দেশের অর্থনীতি যেভাবে ভেঙে পড়ছে,তাতে ব্যাপক ক্ষতির সম্ভবনা। বিশ্বের প্রায় ২৫ মিলিয়ন মানুষ কর্মহীন হতে চলেছেন এর জেরে। এমন পরিস্থিতিতে বাস্তু মতে কয়েকটি টিপস দেখে নেওয়া যাক চাকরি ক্ষেত্রে ও চাকরির ইন্টারভিউতে সাফল্যের জন্য।

কোন রুমাল সঙ্গে রাখবেন?

কোন রুমাল সঙ্গে রাখবেন?

বাস্তুশাস্ত্রবিদদের মতে, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে লাল রঙের রুমাল। এমনকি দফতরের কাজের সময়ও সঙ্গে রাখতে পারেন লাল রঙের রুমাল।

 লাল রুমাল না থাকলে কী করা উচিত?

লাল রুমাল না থাকলে কী করা উচিত?

শাস্ত্রজ্ঞ ইন্দু প্রকাশের মতে, যদি সঙ্গে লাল রুমাল কাজের জায়গায় না নিয়ে যেতে পারেন, তাহলে লাল রঙের পোশাক পরে নিতে হবে। এতে চাকরি ক্ষেত্রে সাফল্য আসতে বাধ্য। কারণ লাল রঙ সাফল্য আর সমৃদ্ধির প্রতীক।

বাড়িতে আয়নার বন্দোবস্ত

বাড়িতে আয়নার বন্দোবস্ত

উত্তরের দিকের দেওয়ালে একটি বড় আয়না রাখার বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। এতে চাকরির ইন্টারভিউতে সাফল্য আসে। এমনই মত শাস্ত্রজ্ঞদের। এমনকি ওয়ার্ক ফ্রম হোম-র দ্বারা কাজ করলেও এই পন্থা অবলম্বন করতে হবে।

 ডান পা আগে..

ডান পা আগে..

অফিসে প্রবেশ বা ইন্টারভিউয়ের জন্য প্রবেশ, যাই করুন না কেন সবসময় মনে রাখতে হবে যে ডান পা আগে দিয়ে যেন দফতরে প্রবেশ করা হয়। এতে চাকরি ক্ষেত্রে সাফল্য আসবেই।

উত্তরের দিকে জল রাখতে হবে

উত্তরের দিকে জল রাখতে হবে

বাড়ির উত্তরপ্রান্তের দিকে জল রাখতে হবে। তাতে গৃহস্থের চাকরি ক্ষেত্রে সুফল আসবে। দাবি শাস্ত্রজ্ঞদের। এমনটি জলের ট্যাঙ্কও যদি বাড়ির উত্তরদিকে রাখা যায়, তাহলে তা সুফল দিতে বাধ্য।

কাজ করার সময় কীভাবে বসবেন?

কাজ করার সময় কীভাবে বসবেন?

শাস্ত্রজ্ঞদের দাবি, যখন কাদ করবেন তখন খেয়াল রাখবেন, যে দুটি পা যেন 'ক্রস' না হয়ে থাকে। অনেক সময় এতে কাজের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পায়। যেদিক দিয়ে অফিস থেকে বের হওয়ার পথ সেদিকে মুখ না করে বসার পরামর্শ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+