অর্থ-সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিতে পালন করুন ফেংশুই মতে এই সহজ পন্থাগুলি! এক নজরে টিপস

অর্থ-সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নিতে পালন করুন ফেংশুই মতে এই সহজ পন্থাগুলি! এক নজরে টিপস

বহু পরিশ্রমের পরও অনেক সময় সমস্যার সমাধান করতে না পেরে অনেকেই জ্যোতিষমতে বহু পন্থার আশ্রয় নেন। যদি আপনার জীবনে সমস্যা কিছুতেই স্তব্ধ না হয়, তাহলে ফেংশুই মতে কয়েকটি সহজ পন্থা অবলম্বন করতে পারেন। ফেংশুই মতে, বলা হচ্ছে, বহু ঘরোয়া পদ্ধতির হাত ধরে ঘরে অর্থ সম্পত্তি নিয়ে আসা যায়। একনজরে দেখে নেওয়া যাক এমনই কিছু পদ্ধতি।

ফেংশুই কী ?

ফেংশুই কী ?

চিনা বাস্তুশাস্ত্র ফেং শুইয়ের জিনিসগুলি বাড়িতে রাখার প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। 'ফেং' এবং 'শুই' দুটি শব্দ নিয়ে গঠিত। ফেং মানে বাতাস আর শুই মানে জল। ফেং শুই জল এবং বায়ু উপর ভিত্তি করে। ফেং শুইয়ের ব্যবস্থা গ্রহণ করলে ঘর থেকে বাস্তু দোষ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়। বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখতে, এই সময়ে বাজারে অনেক ধরণের ফেং শুই আইটেম পাওয়া যায়, যা বাড়িতে শুভ ফল নিয়ে আসে। আপনি এই ফেংশুই টিপস অনুসরণ করতে পারেন। ফেংশুই বিদরা বলছেন, বাড়িতে যদি সহজ কোনও পন্থা অবলম্বন করা যায়, তাহলে তা খুবই ভালো ফল দেবে।

 ফেংশুই মতে কয়েকটি টিপস

ফেংশুই মতে কয়েকটি টিপস

ফেং শুই অনুসারে, যদি আপনার জীবনে চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যা থাকে তবে আপনার বাড়িতে লাফিং বুদ্ধ আনা উচিত। মনে রাখবেন এমন লাফিং বুদ্ধ রাখা উচিত যার হাত উপরের দিকে দাঁড়িয়ে আছে। এমন লাফিং বুদ্ধ বহু সময়ই পাওয়া যায়, আশপাশের নানান দোকানে।

লফিং বুদ্ধে বিপর্যয় রক্ষা

লফিং বুদ্ধে বিপর্যয় রক্ষা

অন্যদিকে, যদি আপনার ভাগ্য আপনার ওপর সদয় যদি না হয়, অফিস এবং ব্যবসায় শুধুমাত্র ক্ষতি হয় বা যদি দুর্ভোগ্য বাড়তে থাকে, তাহলে আপনার লাফিং বুদ্ধের একটি শয়নভঙ্গি মূর্তি আনা উচিত। এর মাধ্যমে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। এই মূর্তি ঘরে থাকলে বহু বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এমনই দাবি করছেন বহু ফেংশুইবিদ।

অসুস্থতা কাটাতে

অসুস্থতা কাটাতে

আপনার বাড়িতে যদি কোনও সমস্যা থাকে বা কেউ যদি প্রায়শই অসুস্থ থাকে তবে তার সমাধানও ফেং শুইতে রয়েছে। ফেং শুই অনুসারে, এই ধরনের লোকদের তাদের বাড়িতে নৌকায় বসে লাফিং বুদ্ধের মূর্তি রাখা উচিত। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরের সমস্যাও দূর হয়।

 মানিব্যাগ

মানিব্যাগ

যদি বাড়িতে আর্থিক সমস্যা লেগেই থাকে, তাহলে সমস্যার সমাধান করতে একাধিক পন্থা অবলম্বন করতে পারেন। এই ফেংশুই মত অনুযায়ী মানিব্যাগ যদি চকোলেট রঙের বা ব্রাউন রঙের হয় , তাহলে তা সুফল দেয়। এছাড়াও কেউ যদি সবুজ রঙের মানিব্যাগ ব্যবহার করেন , তাহলেও তাতে টাকা থাকতে পারে। তবে লাল বা নীল রঙের ব্যাগে চাকা বেশিক্ষণ থাকে না বলে জানাচ্ছে ফংশুই মত। সেক্ষেত্রে সাবধানে সতর্কভাবে মানিব্যাগ কেনাকাটা করার কথা বলছেন ফেংশুই বিশেষজ্ঞরা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+