ঘুমানোর আগে মাথার কাছে রাখবেন না এই জিনিসগুলি, বাস্তুমতে শান্তি-সমৃদ্ধির জন্য কিছু টিপস
ঘুমানোর আগে মাথার কাছে রাখবেন না এই জিনিসগুলি, বাস্তুমতে শান্তি-সমৃদ্ধির জন্য কিছু টিপস
বাস্তুশাস্ত্র মতে শুধু সঠিক দিকে ঘুমিয়ে পড়লেই যে টেনশন বিহিন হয়ে ঘুমোতে পারবেন, তা নয়! ঘুমের আগে শোবার জায়গায় বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললে, শান্তির ঘুম পেতে পারেন! অনেকেই দিনভরের বহু টেনশন সহ্য করার পর রাতে ভালো করে ঘুমোতে পারেন না। তাঁদের জন্য রইল বাস্তুশাস্ত্র মতো কয়েকটি টিপস।

নেগেটিভ এনার্জি দূর করতে উদ্যোগ
বেড রুমে যাতে কোনও মতেই নেগেটিভ এনার্জি ভিড় করতে না পারে তার দিকে তাকিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। বেড রুমে যাতে মাথার কাছে কোনও আয়না না থাকে, তার জন্য পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিদরা। এতে চিন্তা দ্বিগুণ হয়, আর রাতে ঘুম আসে না।

মাথার কাছে বই
অনেকেই অভ্যাস থাকে রাতে বই পড়তে পড়তে ঘুমোনো। অনেকেই বই পড়তে পড়তে রাতে মাথার কাছে বই রেখে ঘুমিয়ে পড়েন। এতে গৃহস্থে ঝগড়াঝাটির সঞ্চার হয়। তাই মাথার কাছে বই রেখে ঘুমোনো একেবারই উচিত নয়।

মাথার কাছে তেল
ঘুমানোর আগে মাথার কাছে কখনও তেলের বাটি রেখে ঘুমোবেন না। এতে চিন্তা দ্বিগুণ হয়। বাড়িতে সমস্যার পর সমস্যা আসতে থাকে। ফলে তা থেকে দূরে থাকতে হলে এই নিয়মটি কার্যকরী।

মাথার কাছে ল্যাপটপ
ঘুমের সময়, মাথার কাছে ইলেকট্রনিক্সের কোনও জিনিস নিয়ে না ঘুমোনো ভালো। এতে উদ্বেগ , চিন্তা বাড়ে। অনেকই কাজ করতে করতে মাথার কাছে ল্যাপটপ রেখে দিয়ে শুয়ে পড়েন। এরফলে গৃহস্থে রোগ অসুখ বাড়ে বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের। ফলে শোবার আগে এই নিয়মটি জরুরি।

শোবার সময় জলের বোতল কোথায় রাখবেন?
বাস্তুশাস্ত্র মতে, শোবার সময় রাতে অনেকেই মাথার কাছে জলের বোতল রেখে দেন। বাস্তুশাস্ত্র বিদরা বলছেন, ঘুমের আগে এই বোতল দূরে রেখে শুয়ে পড়তে। মাথার কাছে জলভর্তি কোনও পাত্র থাকলে, গৃহস্থে মানসিক সমস্যা বাড়ে বলে তাঁদের মত।












Click it and Unblock the Notifications