অর্থ-সম্পত্তি তুঙ্গে রাখতে চলতি মাসেই করে ফেলতে পারেন এই কাজগুলি! জ্যোতিষ টিপস একনজরে
অর্থ-সম্পত্তি তুঙ্গে রাখতে চলতি মাসেই করে ফেলতে পারেন এই কাজগুলি! জ্যোতিষ টিপস একনজরে
নভেম্বর মাসের শুরু থেকেই উৎসবের মরশুমে ভরপুর আনন্দে দেশ। কালীপুজো-দিওয়ালির পর্ব শেষ হতেই রয়েছে আরও এক পুজোর শুভ যোগ। মনে করা হয় , যাবতীয় শক্তির আধার সূর্য। আর সেই সূর্য দেবকে পুজোর রীতি প্রচলিত রয়েছে ছট পুজোতে। এমন একদিনে নির্দিষ্ট তিথি মেনে কঠোর তপস্যা ও উপবাসের পর ছট পুজোর দিন ব্রত পালন করে সূর্যদেবকে পুজো করা হয়। জ্যোতিষবিদদের দাবি এমন এক দিনে যদি মন থেকে কোনও আকাঙ্খা থাকে, তাহলে তা পূর্ণ হতে বাধ্য সঠিক প্রার্থনাতে। অনেকেই ছট পুজো সঠিকভাবে সমস্ত নিয়ম পালন করে করতে পারেন না। তবে জ্যোতিষমতে বলা হচ্ছে, বেশ কয়েকটি রীতি পালন করলে ছট পুজোর দিন মিলতে পারে কাঙ্খিত সাফল্য। দেখে নেওয়া যাক টিপস।

কবে রয়েছে ছট পুজো
ছট পুজোর পর্ব ৮ নভেম্বর শুরু হবে। এরপর ১১ নভেম্বরে শুরু হবে ছটের মহাপর্ব। রীতি অনুযায়ী ৮ নভেম্বর স্নান খাওয়া ধর্মী রীতি পালিত হবে। এমন দিন গোটা ঘর পরিষ্কার করা হয় এবং স্নান করে উপবাসের ব্রত নেওয়া হয়। এই দিনে ছোলার ডাল, কুমড়ার তরকারি ও চাল দেওয়া হয়। পরের দিন খরনার মাধ্যমে উপবাস শুরু হয়। এরপর রয়েছে ৯ নভেম্বরের বিশেষ পর্ব। এই দিনে মহিলারা সারাদিন উপবাস রাখেন এবং সন্ধ্যায় মাটির উনুনে গুড় দিয়ে পায়েস বানিয়ে প্রসাদ তৈরি করেন এবং তারপর এই প্রসাদটি সূর্যদেবের পূজা করে নেওয়া হয়। এরপর ছট শেষ হলেই উপবাস ভেঙে যায়।

১০ ও ১১ নভেম্বর কী কী করণীয়?
১০ নভেম্বর ২০২১ সন্ধ্যায় সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। এই দিনই ছট পুজোয় সূর্যকে পুজো অর্পণ করার শ্রেষ্ঠ দিন। এই মহা উৎসব শেষ হবে ১১ নভেম্বর। এই দিনে মহিলারা সূর্যোদয়ের আগে নদী বা পুকুরের জলে নেমে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন। এরপর উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর পূজা শেষ হয় এবং উপবাস ভঙ্গ হয়।

ছট পুজোর টোটকা
জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, এমন এক দিনে সূর্যদেবকে স্মরণ করে জল ও কেশর অর্পণ করা উচিত। জলে মধ্যে খানিকটা কেশর নিয়ে তা ভোর বেলা স্নানের পরই অর্পণ করলে মনের আশা পূর্ণ হয়। এই জল অর্পণ করার সময় আদিত্য আদিত্য হৃদয় স্তোত্র উচ্চারণ করলে মেলে ফলাফল। এমন দিনে কোনও গরুকে রুটি দিতে পারেন। নুন ছাড়া এই গোটা দিন উপবাস করলে মেলে কাঙ্খিত ফলাফল। এমন দিনে নদীতে চানা ডাল ভাসিয়ে দিতে পারেন।












Click it and Unblock the Notifications