রাগী স্বামীকে বশে আনতে কী করবেন! শাস্ত্র মতে কয়েকটি টিপস
কথায় বলে, প্রেমে যত ঝগড়া তত ভাব। আর গবীর রাগের পরই প্রণয়ের মান ভঞ্জন জমে ক্ষীর হয়ে যায়! তবে অনেক সময়ে সঙ্গীর মাত্রাতিরিক্ত রাগ সম্পর্কে ফাটলের বড় কারণ হয়ে যায়।
কথায় বলে, প্রেমে যত ঝগড়া তত ভাব। আর গবীর রাগের পরই প্রণয়ের মান ভঞ্জন জমে ক্ষীর হয়ে যায়! তবে অনেক সময়ে সঙ্গীর মাত্রাতিরিক্ত রাগ সম্পর্কে ফাটলের বড় কারণ হয়ে যায়। আর অনেকেই রাগের বসে রীতিমতো হিংস্র আচরণ করে ফেলেন। শাস্ত্র বলছে, রাগী স্বামীকে বশ করতে একাধিক পদ্ধতি রয়েছে।

ঘরের দক্ষিণপূর্ব কোণে নজর দিন
ঘরের দক্ষিণপূর্ব কোণ হল অগ্নিকোণ। এইদিকে, স্বামী ও স্ত্রী একসঙ্গে সময় বেশি কাটালে তাতে দাম্পত্য সমস্যা যেমন বাড়ে তেমনই বাড়ে স্বামীর রাগ। যতটা সম্ভব এই কোণকে এড়িয়ে গেলেই সমস্যার সমাধান হবে।

ঘুমোনোর সময়..
দেখতে হবে, স্বামী যেন দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিকে মাথা রেখে না ঘুমোন। এতে রাগের পরিমাণ বাড়তে পারে। আর সাংসারিক জীবনে অশান্তিও বেড়ে যায়।

শোবার ঘরে কী জাতীয় ছবি বারণ!
স্বামী স্ত্রীর বেডরুমে যেন কখনওই এমন ছবি না থাকে, যা উদাসীনতার দিকে মানুষকে ঠেলে দেয় । ঘোড়ার ছুটে চলা, বা পাখির উড়ে যাওয়ার মতো ছবি যেন বেজরুমে না থাকে , সেদিকে নদর রাখতে হবে।

ময়ূরের পালক
বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে সাজিয়ে রাখুন ময়ূরের পালক। তাতে স্বামীর ক্রোধ কমবে বলে দাবি করছেন শাস্ত্রজ্ঞরা। পালক ঘরে রাখলে ঘরের পরিবেশ ঠাণ্ডা হয় বলে জানা যায়। এতে ঘরের মানুষজনও সুখে থাকেন।

বেডকভার
শস্ত্রজ্ঞরা বলছেন, স্বামীর রাগ খানিকটা বশে আনতে হালকা রঙের বেডকভার ব্যবহার করুন। এতে স্বামীর রাগ খানিকটা কমবে। পাশপাশি স্ত্রীকে পরতে হবে খানিক হালকা রঙের পোশাক। এতেও বশে চলে আসতে পারেন স্বামী।












Click it and Unblock the Notifications