বাংলা নতুন বছরে ঘরে সুখ-সমৃদ্ধি আনতে দেবতার মূর্তি সঠিক দিকে রাখুন! কয়েকটি টিপস
বাংলা নতুন বছরে ঘরে সুখ-সমৃদ্ধি আনতে দেবতার মূর্তি সঠিক দিকে রাখুন! কয়েকটি টিপস
চারিদিকে এক মহাসংকটকাল। করোনার আবহে রীতিমতো করুণ পরিস্থিতি গোটা বিশ্বে। এমন অবস্থায় কেউ স্বাস্থহানির চিন্তায় রয়েছেন, তো কেউ কর্মহীনতার আশঙ্কায় ভুগছেন। তবে যাবতীয় এই সমস্ত চিন্তা দূর করার জন্য বাস্তু মতে বেশ কিছু পদ্ধতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মহাসংকটকালে ঠাকুর ঘরে সঠিক দিকে দেবতার মূর্তি রাখলে গৃহস্থ সুখে থাকে।

কৃষ্ণের মূর্তি কোনদিকে থাকবে?
বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, কৃষ্ণের মূর্তি শোবার ঘরে রাখা উচিত । এতে দাম্পত্যের তথা প্রেমের সম্পর্ক বাড়িতে সুন্দর হয়। দাম্পত্য সমস্যা থাকলেও তা কেটে যায়।

মা লক্ষ্মীর মূর্তি
ঘরে মা লক্ষ্মীর মূর্তি রাখার সময় খেয়াল রাখতে হবে যে, তাঁর মুখ যেন পূর্বদিকে থাকে। এতে ঘরে ধনলক্ষ্মীর আগমন ঘটে। এছাড়াও বিপুল ধনরাশি ও সুখ সমৃদ্ধি গৃহস্থে থাকে। পরিবারের প্রত্যেক সদস্যের উন্নতি ও উত্থান দেখা যায়।

দূর্গার মূর্তি কোনদিকে রাখা যাবে?
মা দূর্গার মূর্তি বাড়িতে রাখা আবশ্যিক। যাবতীয় দুর্যোগ বা খারাপ পরিস্থিতি আসলেও তা উদ্ধারে এই মূর্তি বা ছবি কার্যকরী ভূমিকা নেয়।বাস্তু বিশেষজ্ঞরা বলছেন , মা দূর্গার মূর্তি পূর্বমুখী করে রাখা উচিত।

শিবলিঙ্গ
বাস্তুশাস্ত্রবিদদের দাবি, শিবলিঙ্গ কখনওই বাড়িতে একাধিক রাখা উচিত নয়। ঠাকুরের বেদীতে একসঙ্গে যেন দুটি শিবলিঙ্গ না থাকে। আর তার জেরে পরিবারে সমস্যা দানা বাঁধে। ফলে শিবলিঙ্গ নিয়ে বিশেষ খেয়াল সকলকে রাখার বার্তা দিচ্ছেন বাস্তুশাস্ত্রকাররা।












Click it and Unblock the Notifications