২০১৯-এর আসন্ন সূর্যগ্রহণ আপনার জীবনে কীভাবে প্রভাব ফেলতে চলেছে! জেনেনিন

আগামী ৬ জানুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ। আর আসন্ন সূর্যগ্রহণ ঘিরে ক্রমেই চড়ছে কৌতূহলের পারদ।

আগামী ৬ জানুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ। আর আসন্ন সূর্যগ্রহণ ঘিরে ক্রমেই চড়ছে কৌতূহলের পারদ। মাহাজগতিক এই ঘটনা ঘিরে বিজ্ঞানমনস্করা যেমন আগ্রহী তেমনই জ্যোতিষচর্চার ক্ষেত্রেও এই ঘটনার প্রাসঙ্গিকতা ক্রমেই বাড়ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ঘটনার প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশিতে। দেখে নেওয়া যাক রাশিফলের বিচারে আসন্ন সূর্যগ্রহণের কী প্রভাব পড়তে চলেছে।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতকদের জন্য ২০১৯ সালের প্রথমেই কিছু পাওনা রয়েছে। নতুনভাবে কিছু শুরু করার সম্ভাবনা রয়েছে এই সূর্যগ্রহণের প্রভাবে। বৃষ রাশির জাতকদের জন্য কোনও আকাশ ছোঁয়া স্বপ্ন থাকলে , তা খুব শিগগিরিই সফল হতে চলেছে। যার নেপথ্যে রয়েছে ৬ জানুয়ারির সূর্যগ্রহণ।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতকরা এবার বুঝতে পারবেন নিজের যোগ্যতার প্রভাব। বিভিন্ন কাজে আপনি প্রশংসা পেতে চলেছেন। কর্কট রাশির জাতক জাতিকারা অন্যদিকে , প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খানিকটা বাধাপ্রাপ্ত হতে পারেন। ইগো নিয়ে সমস্যা মাথাচাড়া দিতে পারে।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতকরা এই সময়টা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে কাটাবেন। না হলেই বিপদ আসন্ন, এমনই মত জ্যোতিষবিদদের। সূর্যগ্রহণের প্রভাবে সিংহ ছাড়াও কন্যা রাশির জাতকদের ক্ষেত্রেও নিত্যদিনের জীবনে মেনে চলতে হবে রুটিন। প্রেমের ক্ষেত্রে এঁদের উত্থান পন রয়েছে।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা এই সূর্যগ্রহণের প্রভাবে তুলা রাশির জাতকরা কোনও বড় সুযোগ থেকে হাতছাড়া হয়ে যাবেন। কোনও একটা লক্ষ্য জয় করতে গিয়েও তা সম্ভব হবে না জয় করা। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের স্রষ্টা মনোভাব নিয়ে সম্ভবত বিপাকে পড়তে পারেন। কিছুটা অবসাদে ভুগতে হতে পারে।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির ব্যক্তিত্বরা সূর্যগ্রহণের সময়কালে আর্থিক দিক থেকে খানিকটা সমস্যায় পড়বেন। মকর রাশির জাতক জাতিকারা অন্যদিকে এই সময়কালে ব্যাপক সম্মান, খ্যাতি পেতে চলেছেন। বহুদিনের পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই সময়ে খানিকটা আরাম করুন। সূর্যগ্রহণের সময় আপনারা বিভিন্ন কাজে ক্লান্তি বোঝ করবেন বলেও মনে হতে পারে। মীন রাশির জাতক, জাতিকারা নিজের জন্য সময় বার করে স্বাচ্ছন্দে সময় কাটান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+