জীবনের সব বাধাৃ-বিপত্তি কাটাতে কীভাবে সাহায্য করবেন সূর্যদেব?
জীবনের সব বাঁধা বিপত্তি কাটাতে কীভাবে সাহায্য করবেন সূর্যদেব?
ভগবান সূর্য নারায়ণকে শক্তির উৎস এবং জিব জগতের কারক বলে মনে করা হয়ে থাকে। পৃথিবীতে জীব জগতের মূল আধারই হলেন সূর্য। তাই সনাতন হিন্দু ধর্মে সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনে বসান হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের প্রধান বলে মনে করা হয়। অনেকে প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। তাঁর কৃপায় জীবনে সাফল্য, স্বাস্থ্য ও সুখ লাভ হয়। সূর্য সম্পর্কিত প্রতিকারগুলি এতই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বলে মনে করা হয় যে সেগুলি করলে জীবনের সমস্ত দোষ দূর হয়ে যায়।

সূর্যার্ঘ্য নিবেদনের গুরুত্ব
হিন্দু পুরাণ ও শাস্ত্র অনুযায়ী, রোজ সকালে স্নান করে উঠে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে অর্ঘ্য নিবেদন সংক্রান্ত প্রতিকারগুলি খুবই কার্যকর। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যকে অর্ঘ্য নিবেদনের সময় এতে কিছু জিনিস মিশিয়ে দিলে তা থেকে অর্জিত সুফল কয়েক গুণ বৃদ্ধি পায়। নিয়মিত সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে অনেক মান সম্মান, অর্থ ও সাফল্য পাওয়া যায়। সেই সঙ্গে জীবনের বহু বাঁধা বিপত্তিও কেটে যায়।

রোলি মিশ্রিত জল নিবেদন
প্রতিদিন স্নান করে সূর্যকে অর্ঘ্য নিবেদন করার সময় সেই জলে সামান্য রোলি (লাল আবির) মিশিয়ে নিলে তা খুব শুভ বলে মনে করা হয়। রোলি মিশ্রিত জলে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে রাশিচক্রে থাকা সূর্যের দোষ দূর হয়। সেই সঙ্গে এই কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে। কারোর রক্ত সম্পর্কিত অসুস্থতা থাকলে তা কেটে যায়। শরীরে রক্ত চলাচল ভালো হয়। কাজের ক্ষেত্রে অগ্রগতি আসে।

ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন
হিন্দুধর্মে দেবদেবীর পূজায় ফুলের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মনে করা হয় সূর্যদেবের নির্দিষ্ট রঙ হল লাল। তাই প্রতিদিন সূর্যদেবকে লাল ফুল দিয়ে জল নিবেদন করলে সকল কাজে সাফল্য পাওয়া যায়।

অক্ষত চাল নিবেদন
হিন্দু ধর্মে ভাঙা নয় এমন অর্থাৎ অক্ষত চালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জলে অক্ষত মিশিয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে সুখ শান্তি আসে।

মিছরি ও হলুদ
মিছরি মিশ্রিত জল নিবেদন করলেও সূর্য দেবতা প্রসন্ন হন এবং জীবনকে সুখে পূর্ণ করেন। সেই সঙ্গে
হলুদ মিশ্রিত জল সূর্যকে অর্পণ করলে যাঁদের ভাগ্যে বিবাহ যোগ নিয়ে নানা সমস্যা আছে তাঁদের বিবাহের সম্ভাবনা তৈরি হয়। দাম্পত্য জীবন সুখের হয়। সেই সঙ্গে সারা জীবন অর্থের কোনও কষ্ট থাকেনা।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications