অফিসের সমস্যা কাটাতে মেনে চলুন কয়েকটি বাস্তু টিপস
রবিবারের ছুটির দিনে সন্ধ্যে থেকেই অনেকে সোমবারের অফিস যাওয়ার টেনশনে পড়ে যান! সোমবার মানেই, আবার চেনা ছক। ট্রাম, বাস, ট্রেন পেরিয়ে অফিসের গন্তব্য়ে পৌঁছে যাওয়ার দিন।
রবিবারের ছুটির দিনে সন্ধ্যে থেকেই অনেকে সোমবারের অফিস যাওয়ার টেনশনে পড়ে যান! সোমবার মানেই, আবার চেনা ছক। ট্রাম, বাস, ট্রেন পেরিয়ে অফিসের গন্তব্য়ে পৌঁছে যাওয়ার দিন। আর বিভিন্ন সমস্যায় জর্জরিত অফিসের টেনশন শুরু হয়ে যাওয়া। তবে অফিসের কোনও সমস্যা হলে , তা কাটানোর কিছু সহজ উপায় বলে দিচ্ছে বাস্তুশাস্ত্র।

অফিস সংক্রান্ত সমস্যার সমাধান
কর্মক্ষেত্রে সংক্রান্ত বিভিন্ন সমস্যার জট কাটাতে বাস্তুশাস্ত্র সবচেয়ে ভালো উপায়। এমন অনেক সমস্যা থাকে অফিসে, যেখানে অনেক কসরৎ করেও লাভের লাভ হয় না। সেক্ষেত্রে কোনও ভিক্ষুককে যদি চাল দান করা যায়, তাহলে তা ভালো ফল দেয় বলে মত বাস্তুশাস্ত্রবিদদের। এরফলে কর্মক্ষেত্র সংক্রান্ত জটিলতা কাটবে।

কাজে সাফল্য পেতে ..
ব্যবসায়িক কাজ বা অন্য কোনও কাজে সাফল্য পেতে হলে , গোল মরিচ সরষে ৫ টি লেবু নিয়ে নিজের দোকানে বা কর্মস্থানে রাখুন। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন এতে চরম কাজ হবে।

বস-এর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে কী করতে হবে ?
অফিসে বস-এর সঙ্গে ঝামেল কি আপনার লেগেই থাকে ? তাহলে তা মেটাবার উপায় রয়েছে। বাস্তুশাস্ত্র বলছে, একটি সাদা কাপড়ে কাজল দিয়ে তাতে বসের নাম লিখে , তা রেখে দিন আপনার কাজের জায়গার কাছাকাছি। তবে তা রাখতে হবে লুকিয়ে। বাস্তুশাস্ত্রকাররা বলছেন এতেই হবে কাজ।

অফিসে কেউ গোপন শত্রুতা করছে ?
কর্মক্ষেত্রে আপনার আশপাশের কেউ আপনার সঙ্গে শত্রুতা করছে , বলে যদি আপনার ধরণা হয় ,তাহলে আপনি দফতরে নিজের ডেস্কে ৩ টি লেবু রেখে দিন। এতে আপনি শান্তিতে কাজ করতে পারবেন।












Click it and Unblock the Notifications