সৌভাগ্য-লাভে বাড়িতে কীভাবে শাঁখ রাখা উচিত ! বলে দিচ্ছে বাস্তুশাস্ত্র
হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়, শঙ্খধ্বনিতে বিতাড়িত হয় অশুভ শক্তি। যে শক্তির অন্ধকার যে কাউকে গ্রাস করতে পারে। আর সেজন্যই বিভিন্ন পূজার্চনায় ব্যবহার করা হয় শাঁখ ।
হিন্দু শাস্ত্র মতে মনে করা হয়, শঙ্খধ্বনিতে বিতাড়িত হয় অশুভ শক্তি। যে শক্তির অন্ধকার যে কাউকে গ্রাস করতে পারে। আর সেজন্যই বিভিন্ন পূজার্চনায় ব্যবহার করা হয় শাঁখ । বহু গৃহস্থেই পূজার বেদীর কাছে থাকে শাঁখ। বাস্তুশাস্ত্র বলছে শাঁখকে যদি গৃহস্থে সঠিকভাবে রাখা যায়, তাহলে সৌভাগ্য লাভ কেউ আটকাতে পারেনা!নিজের বাড়িতে কীভাবে রাখবেন শাঁখ?জেনে নিন।

শাঁখ নিয়ে কয়েকটি তথ্য
বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে অন্তত দুটি শাঁখ রাখা ভালো। তবে দুটি শাঁখউ যেন একে অপরের থেকে আলাদা থাকে সেদিকে নজর রাখতে হবে।

শাঁখ দিয়ে জল অর্পণ নয়
মহাদেব বা সূর্য পুজোর ক্ষেত্রে কোনও মতেই শাঁখ দিয়ে জল অর্পণ করা উচিত নয়। এমনই মত শাস্ত্রজ্ঞদের।

জলশঙ্খ নিয়ে তথ্য
জলশঙ্খ ব্যবহারের ক্ষেত্রেও তা গঙ্গাজল দিয়ে পরিস্কার করে ,সাদা কাপড়ে মুড়ে রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে গৃহস্থে সৌভাগ্য সমৃদ্ধি আসে।

পুজোর কাজে ব্যবহৃত হবে না এই শাঁখ
যে শাঁখে বাজানো হয়, তার মধ্য়ে জল রেখে কখনওই পুজোর কাজে ব্যবহার করা যায় না। এই শাঁখ হলুদ কাপড়ের ওপর রাখতে হবে। এমনই মত বাস্তুশাস্ত্রের।

এক ঘরে থাকবে না দুটি শাঁখ
যে শাঁখ বাজানো হয়, আর জলশঙ্খ কখনওই এক ঘরে থাকবে না । এমনই মত বাস্তুশাস্ত্রবিদদের। পুজোর কাজে ব্যবহৃত শাঁখ সব সময়ে উপরে রাখার চেষ্টা করা ভালো।












Click it and Unblock the Notifications