কতক্ষণ পর্যন্ত থাকবে শেষ চন্দ্রগ্রহণের রেশ? জানুন গ্রহণের সূতক কাল কখন
এই বছর কার্তিক পূর্ণিমা ৮ নভেম্বর ২০২২-এ পড়েছে। এইদিন বছরের শেষ চন্দ্রগ্রহণও হতে চলেছে বলে জানা গিয়েছে। তাই এই বছর দেব দিওয়ালি ৭ নভেম্বরে পালন করা হবে। গ্রহণ লাগার কারণে এই বছর প্রত্যেক বছরের মতো কার্তিক পূর্ণিমার দিন দেব দিওয়ালি পালন করা হবে না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহণের সূতক ৯ঘণ্টা আগে থেকে শুরু হয়ে যাবে। এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে এবং দুপুর ২টো ৪১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত থাকবে। দেশের অনেক অংশ থেকে চন্দ্রগ্রহণ আংশিক এবং বেশ কিছু অংশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মিলবে।

চন্দ্রগ্রহণের তারিখ ও সময়
চন্দ্রগ্রহণের সূতক ৯ ঘণ্টা আগে থেকেই শুরু হয়ে যাবে। ৮ নভেম্বর সকাল ৮টা বেজে ২০ মিনিটে শুরু হবে সূতক কাল এবং সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিট পর্যন্ত এই সূতক কাল থাকবে। চন্দ্রগ্রহণ মেষ রাশিতে হবে। ভারতে চন্দ্রগ্রহণ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেখা যাবে। আলাদা আলাদা অংশে গ্রহণ দেখা দেওয়ার সময়ও ভিন্ন।

চন্দ্রগ্রহণের সময় কি করবেন
জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণের সময় পুজো করা উচিত নয়। এর পাশাপাশি বাড়িতে রাখা খাবারের মধ্যে তুলসী পাতা বা কুশ দিয়ে রাখুন। এতে খাবারের ওপর গ্রহণের প্রভাব পড়বে না। গ্রহণের সময় ভোজন করতে নেই। গর্ভবতী মহিলাদের এই সময় ঘরের বাইরে না বেরনো উচিত। গ্রহণের সময় ঘুমনো উচিত নয়।

গ্রহণের সময় এই কাজটি অবশ্যই করবেন
গ্রহণের সময় অবশ্যই দান করুন। দেবী-দেবতাদের মন্ত্রের জপ করুন। গ্রহণ সমাপ্তির পর জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন এবং গোটা ঘরে গঙ্গাজল ছেটান। গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ করে রাখুন।

কীভাবে এই গ্রহণ হয়
যখন চন্দ্রমা, পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে, তখন সূর্যের আলো চাঁদের ওপর পড়ে না। এই পুরো ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। বৈদিক জ্যোতিষে চন্দ্রগ্রহণের খুবই মাহাত্ম্য রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications