আপনার সঙ্গী কতটা সৎ! জেনে নিন রাশি বিচার করে

আগে থেকে জেনে নিতে পারেন, কোন রাশির পার্টনার মানুষ হিসাবে কতটা সৎ হয় অথবা কতটা মিথ্যা বলে। এই বিষয়ে কী বলছে জ্যোতিষ আসুন দেখে নেওয়া যাক।

যাকে ভালোবাসছেন সেই সঙ্গী বা সঙ্গিনীর ভালোবাসাকে সবসময় বিশ্বাস করছেন এমনটা সবসময় নাও হতে পারে। সততার সংজ্ঞা মানুষ বিশেষে বদলে যায়। তাতে অবিশ্বাস এলে সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই বরং আগে থেকে জেনে নিতে পারেন, কোন রাশির পার্টনার মানুষ হিসাবে কতটা সৎ হয় অথবা কতটা মিথ্যা বলে। এই বিষয়ে কী বলছে জ্যোতিষ আসুন দেখে নেওয়া যাক।

ধনু

ধনু

ধনু রাশির জাতক-জাতিকারা সময় বিশেষে অসৎ হতে পারেন। কখনও তাঁরা অত্যন্ত সৎ হলে ধাক্কা খান। পার্টনারদের থেকেও একই পরিমাণ সততা আশা করেন। তবে তা না হলে বিপদ। ধনু রাশির জাতক-জাতিকাদের সামনে একবার মিথ্যা বলে ধরা পড়লে রক্ষা নেই।

মেষ

মেষ

এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সৎ হন। অনেক সময় শত চড়েও রা কাটেন না। নিজে জানেন যে সামনের ঘটনা ঠিক হচ্ছে না। তা সত্ত্বেও কিছু বলবে না মেষ রাশির জাতকরা। ফলে এমন শান্ত মানুষের সঙ্গী হতে চাইলে এই রাশি আপনার পারফেক্ট পার্টনার হতে পারে।

সিংহ

সিংহ

নির্ভীক সিংহ রাশির জাতক-জাতিকারা সত্যি কথা বলতে দুবার ভাবেন না। তা যদি কঠিন সত্য হয় তাহলেও নয়। এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। পার্টনারের থেকেও একই ধরনের সততা তাঁরা আশা করেন।

কর্কট

কর্কট

এই রাশির মানুষ চাপা ও শান্ত স্বভাবের হন। এরা ভালোবাসার ক্ষেত্রে সৎ হন। প্রয়োজনে অনেক সময় সত্যকে ঘুরিয়ে দিতে পারেন। কারণ কোনও সত্যি যদি প্রিয়জনকে কষ্ট দেয় তাহলে সেটা তাঁরা সামনে বলবেন না।

কন্যা

কন্যা

কন্যা রাশির মানুষ সবসময়ে সৎ আচরণ নাও করতে পারেন। ক্ষতি হবে না এমন মিথ্যা তাঁরা চাইলে অহরহ বলতে পারেন। কারণ এরা কাউকে আঘাত করতে চান না। ফলে প্রয়োজনে বারবার মিথ্যা বলতে পারেন।

বৃষ

বৃষ

বৃষ রাশির মানুষ ঝগড়াঝাঁটি ভালোবাসেন না। ফলে এমন পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে মিথ্যা বলতে পারেন এই রাশির মানুষ। কারণ বিবাদ ভালোবাসে না বৃষ রাশি। তাই জীবনে সমতা ফেরাতে মিথ্যা বলতেই পারেন এই রাশির জাতকরা।

বৃশ্চিক

বৃশ্চিক

এই রাশির মানুষরা অন্যরকম হন। একগুয়ে এই রাশির মানুষদের কাছে সততার অন্য অর্থ রয়েছে। তবে প্রেমে পড়লে বৃশ্চিক রাশির মানুষ অন্য ধরনের আচরণ করেন। পার্টনারের সবচেয়ে কাছের ও ভরসার যোগ্য হয়ে ওঠেন।

মকর

মকর

এই রাশির জাতকরা চাইলে এমনভাবে ঘুরিয়ে মিথ্যা বলতে পারেন যে তা সত্যি নাকি মিথ্যা তা বোঝা দুরহ হয়ে ওঠে। মকর রাশির মানুষরা নিজেদের নিয়ে কথা বলতে পছন্দ করেন না। তাই নানা পরিস্থিতি এড়ানোর জন্য মিথ্যা বলতে তাদের মুখে আটকায় না।

কুম্ভ

কুম্ভ

কোনও ঘটনার মুখোমুখি হতে চান না এই রাশির মানুষ। তাই তা এড়াতে অনেক সময় মিথ্যা বলে থাকেন। তাঁরা জানেন কীভাবে গল্পের জাল বুনতে হয় যাতে মিথ্যাকেও সত্যি বলে মনে হয়। এরা সত্যি বলেন, তবে যাকে মনে হবে তার সামনেই বলবেন।

মীন

মীন

এই রাশির মানুষ চাইলে গুছিয়ে মিথ্যা বলতে পারেন। কখনও নিজেদের মিথ্যাকেই তাঁরা বিশ্বাস করে বসেন। এরা কাউকে আঘাত দিতে চান না। এমনকী সমালোচনাও সহ্য করতে পারেন না। তাই অনেক সময় মিথ্যার আশ্রয় নেন।

 তুলা

তুলা

এরা নিজেদের মিথ্যা বা ভুল প্রমাণিত হওয়া মেনে নিতে পারেন না। ফলে মিথ্যা বলে থাকেন। কেউ তাদের মিথ্যাভাষণ ধরে ফেললেও তা সকলের সামনে তুলা রাশির মানুষরা স্বীকার করেন না।

মিথুন

মিথুন

এই রাশির মানুষদের বক্তব্য বাস্তব থেকে আলাদা হয়। তা সত্ত্বেও তাঁরা বক্তব্য রাখেন। এবং এরা নিজেদের বক্তব্যে ভরসা করেন। তা সত্য থেকে দূরে হলেও তাতেই আটকে থাকেন। অনেক সময় মিথ্যা বলা অভ্যাসে পরিণত করে ফেলেন এই রাশির জাতক-জাতিকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+