বিপদে পড়েছেন! মাটির প্রদীপ জ্বালিয়ে কাটান সমস্যা, কয়েকটি টিপস
বিপদে পড়লে অনেকেই দিগ্বিদিক শূন্য হয়ে পড়েন। কীভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে তার পথ খোঁজেন অনেকেই।
বিপদে পড়লে অনেকেই দিগ্বিদিক শূন্য হয়ে পড়েন। কীভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে তার পথ খোঁজেন অনেকেই। বিভিন্ন শাস্ত্র বলছে বিপদ তথা নেগেটিভ এনার্জি কাটাতে হলে , সবচেয়ে ফলদায়ক পন্থা হল মৃত প্রদীপ জ্বালিয়ে সেই নেগেটিভ এনার্জিকে গৃহস্থ থেকে বের করে দেওয়া। কীভাবে সম্ভব এই ঘটনা, দেখে নেওয়া যাক।

সূর্যদেবের ছবির সামনে প্রদীপ
গৃহস্থে অসুখ-বিসুখের বিপদ লেগে থাকলে তা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে শাস্ত্রে। শাস্ত্র মতে , অসুখ বিসুখ থেকে রক্ষা পেতে সূর্য দেবের কোনও ছবির সামনে মাটির প্রদীপ জ্বালালে তা অসুখ বিসুখের বিপদ কাটাতে সক্ষম।

নেগেটিভ এনার্জি কাটাতে...
নিয়মিত ঘুমের ব্যাঘাত হয়? ভালোভাবে ঘুম হয়না? এমন সমস্যা হলে হনুমানজির পঞ্তমুখী রূপের ছবি বা মূক্তির সামনে রোজ বিকেলের দিকে মাটির প্রদীপ জ্বালানোর পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

জীবনসঙ্গী পেতে কী করণীয়?
উপযুক্ত জীবনসঙ্গী পেতে বা প্রেমে বাধাপ্রাপ্ত হলে রাধাকৃষ্ণের মূর্তির সামনে মাটির প্রদীপ জ্বেলে রাখতে পারেন। এতে প্রেম সংক্রান্ত খারাপ সময় কেটে যায়।

ঝামেলা কাটাতে
ঝামেলা বা ঝগড়াঝাঁটি কাটাতে হলে সেক্ষেত্রেও মাটির প্রদীপ দেখানো শুভফলদায়ক হয়ে ওঠে। শ্রীরামের ছবির সামনে মাটির প্রদীপ দেখালে সমস্যার সমাধান হয়।

কর্মস্থলের সমস্যা
কর্মস্থলে নিত্যদিন সমস্যা লেগে থাকলে, তার থেকেও মুক্তি পাওয়ার উপায় রয়েছে। কাজে বেরনোর আগে গণেশের মূর্তির সামনে মাটির প্রদীপ জ্বালানোর মাধ্যমে এই সমস্ত সমস্যা ঠেকানো যায়।

আর্থিক সমস্যা
জীবনে আর্থিক সমস্যা বড় আকার নিতে শুরু করলে , বাড়ির উত্তরদিকে কুবেরের ছবি বা মূর্তি রেখে রোজ তার সামনে মাটির প্রদীপ রাখলে আর্থিক সমস্যা মিটে যেতে শুরু করে। শাস্ত্রজ্ঞরা বলছেন এতে আর্থিক সমস্যা মিটে যায় ।












Click it and Unblock the Notifications