আপনার ' ক্রাশ' আপনাকে ভালোবাসে কী না কী করে বুঝবেন! পন্থা বলে দিচ্ছে এই শাস্ত্র

অনেক সময়েই এরকম হয়, যে পছন্দের মানুষটিকে মনে মনে ভালো লাগলেও সব কিছু মুখ ফুটে বলা হয়ে ওঠে না। কিন্তু একটা কৌতূহল থেকেই যায় যে সেই মানুষটিও কী আপনাকে পছন্দ করছেন?

অনেক সময়েই এরকম হয়, যে পছন্দের মানুষটিকে মনে মনে ভালো লাগলেও সব কিছু মুখ ফুটে বলা হয়ে ওঠে না। কিন্তু একটা কৌতূহল থেকেই যায় যে সেই মানুষটিও কী আপনাকে পছন্দ করছেন? এই কঠিন প্রশ্নের উত্ত দিয়ে দিয়েছে জ্য়োতিষ শাস্ত্র। পছন্দের মানুষটির রাশি যদি আপনার জানা থাকে, তাহলে দেখে নেন সেই রাশির জাতক বা জাতিকারা কী ধরনের মানুষ পছন্দ করেন। পছন্দের তালিকায় আপনার চারিত্রিক গুণ মিলে গেলে.. কেল্লা ফতে! জেনে নিন প্রেমে পড়লে কেমন ব্যবহার করে থাকেন বিভিন্ন রাশির সম্ভাব্য 'ক্রাশ'রা।

মেষ

মেষ

মেষ রাশির জাতক কিংবা জাতিকারা প্রেমে পড়লে তা আর চেপে রাখেন না। ফলে আপনি যদি কোনও মেষ রাশির জতকের বা জাতিকার পছন্দের আওতায় চলে আসেন, তিনি আপনাকে মনের কথা খুব তাড়াতাড়িই বলে দেবেন। এঁরা সৎ ব্যক্তিত্ব পছন্দ করেন।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতক কিংবা জাতিকারা শারীরিক আকর্ষণধর্মী প্রেমকে বেশি গুরুত্ব দেন। আর তিনি যদি আপনাকে পছন্দ করেন তাহলে চট করে তিনি বলবে না। একটা দুটো করে ইঙ্গিত দিয়ে যাবেন.. যাতে আপনি বুঝতে পারেন, সেই মানুষটিও আপনাকে পছন্দ করতে শুরু করেছেন।

মিথুন

মিথুন

মিথুন রাশির জাতকরা বা জাতিকারা সাধারণত একা থাকতে ভালোবাসেন। তবে কাউকে পছন্দ হলে তাঁরা পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানোর দিকে বেশি ঝুঁকে পড়েন। ফলে বোঝা যায় তিনি প্রেমে পড়েছেন কী না।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকরা সহজে মুখ ফুটে মনের কাথ বলতে চাননা। তবে যদি কাউকে পছন্দ হয়,তাহলে তাঁকে সহজেই নিজের মনের কথা বলে দেন এঁরা।

সিংহ

সিংহ

প্রেমের ব্যাপারে এঁরা বেশ মেজাজি! নিজের পছন্দ অপছন্দ সমস্ত কিছু এঁরা আপনার সঙ্গে শেয়ার করতে পারেন , যদি এঁরা আপনাকে ভালোবাসেন। তাহলে সেটা হাবেভাবে বুঝিয়ে দেন সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা। তবে এঁরা যদি কেবলই ফ্লার্ট করতে থাকেন , বুঝে নেবেন এঁরা আপনারে প্রতি মোটেই অনুরক্ত নন।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা খুব একটা মনের কথা সকলকে জানান না। তবে পছন্দের মানুষটির ছোটখাটো ব্য়াপারে নজর রাখেন এঁরা। ফলে লক্ষ্য করা যায় যে কন্যা রাশির জাতকরা পছন্দের মানুষ সম্পর্কে কী কী করছেন। তা থেকেই স্পষ্ট হয় যে ক্রাশ যদি কন্যা রাশির জাতক হন তাহলে তিনি নিজেই ইঙ্গিত দিয়ে দেবেন ভালোবাসার।

তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকারা কাউকে বিচার না কের ছাড়েন না. কেউ যদি তাঁদের প্রতি অনুরক্ত হন, তাহলে বিষয়টি নিয়ে ভালভাবে খোঁজ নিয়ে এঁরা পথ চলেন।

বৃশ্চিক

বৃশ্চিক

নিজের মনের কথা মনের মধ্যে বেশিদিন চেপে রাখতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা। তাই সহজেই এঁরা নিজের মনের কথা বলে দেন।

ধনু

ধনু

ধনু রাশির জাতকরা স্বাধীনতায় বিশ্বাস রাখেন। তাঁরা মনের কথা বলার ক্ষেত্রে কোনও রকমের লুকোছাপা করেন না। তাই যদি আপনার ক্রাশ ধনু রাশির জতক হন , তাহলে আপনি খুব শিগগিরিই টের পেয়ে যাবেন তাঁর ভালোবাসা আপার প্রতি আছে কী না!

মকর

মকর

মকর রাশির জাতকরা প্রেমের বিষয়ে বেশ আবেগপ্রবণ হন। এঁরা একজন কাউকে মন তেকে ভালোবাসলে অন্যদিকে নজর দেন না। তবে একবার কাউকে মনে ধরলে তাঁর প্রতিটি বিষয়ে নজরে রাখেন মকর রাশির জাতকরা, হাবেভাবে বুঝিয়ে দেন মনের কথা।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা একটু উদাসীন প্রকৃতির হন। তাই তাঁরা সাধারণত প্রেমের খুঁটি নাটি বিষয়গুলি খুব একটা নজরে করেত পারেন না। তবে মনে যদি কাউকে এঁদের ধরে , তাহলে তাঁর ব্যাপারে এঁরা চুর করে থাকেন না।

মীন

মীন

মীন রাশির জাতকরা সহজে কাউকে বিশ্বাস করে নেন। যদি আপনার ক্রাশ মীন রাশির জাতক হন, তাহলে জানবেন তিনি আপনার পাশেপাশে সব সময় থাকবেন। আর এই আশপাশের ঘোরাঘুরিই বুঝিয়ে দেবে যে তিনি আপনাকে পছন্দ করেত শুরু করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+