Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পরকালে আত্মা হয়ে কোন রাশির মানুষ কেমন আচরণ করে জানেন? কী বলছে জ্যোতিষ শাস্ত্র

পরকালে আত্মা হয়ে কোন রাশির মানুষ কেমন আচরণ করে জানেন? কী বলছে জ্যোতিষ শাস্ত্র

মানব সভ্যতার সেই আদি কাল থেকেই কম বেশি প্রায় সকলেই পরকালে বিশ্বাসী। শুধুমাত্র তাই নয়, প্রায় অধিকাংশ মানুষই বিশ্বাস করেন যে এই জন্মে যে যেমন কর্ম করবেন মৃত্যুর পর তাকে সেই কাজ অনুযায়ী স্বর্গসুখ বা নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আবার জ্যোতিষ শাস্ত্র মতে পরজন্মবাদ এবং সেই সঙ্গে আত্মার অস্তিত্বও স্বীকার করা হয়ে থাকে। সেক্ষেত্রে আত্মা যে রয়েছে এই কথা অনেকেই সত্যি বলে মনে করে থাকেন। আবার অনেকে নাকি দাবি করেন যে তাঁরা ভূত বা আত্মার অস্তিত্ব উপলব্ধি করেছেন। প্যারাসাইকোলজিস্টরা আবার সেই সকল বিষয় নিয়ে তথ্য ও প্রমানও দিয়ে থাকেন। আর এই মতামত অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র বলে রাশিচক্র অনুযায়ী আলাদা আলাদা রাশির ব্যক্তিরা যদি আত্মা হন তাহলে তাঁদের স্বভাবও আলাদা হয়। দেখে নেওয়া যাক কোন কোন রাশির মানুষরা দেহ ত্যাগের পর ভূত বা আত্মা হলে কেমন আচরণ করেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে করা হয় যে মৃত্যুর পর যদি তাঁরা আত্মা হয়ে থাকেন তাহলে তাঁরা খুবই ভয়ঙ্কর হন। অর্থাৎ মেষ রাশির ভূতেদের যদি কেউ উপলব্ধি করেন তাহলে তাঁরা খুবই ভয় পেয়ে যাবেন। বাস্তব জীবনে এই রাশির ব্যক্তিরা খুবই শান্ত ও পরিবার বৎসল হয়ে থাকেন, তাই মৃত্যুর পরেও তাঁরা চান তাঁদের পরিবারের সঙ্গে থাকতে, আর যার ফলে তাঁরা ভয়ঙ্কর রূপ নিয়ে পৃথিবীর মায়া না কাটিয়েই বর্তমান থাকেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকারা যদি আত্মা হয়ে পৃথিবীতে বর্তমান থাকেন, তাহলে মনে করা হয় যে এই রাশির আত্মারা খুবই আনন্দপূর্ণ হয়ে থাকেন। সেই সঙ্গে এই রাশির জাতক জাতিকারা খুবই বস্তুবাদী হয়ে থাকেন। তাই ভূত হয়েও তাঁদের মধ্যে সেই পার্থিব বস্তুর প্রতি টান থাকে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা বাস্তবেও খুব বহুমুখী হয়ে থাকেন। তাই মৃত্যুর পড়ে আত্মা হয়েও তাঁরা ঠিক দেবদূতের মতই সকলকে রক্ষা করে থাকেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা বাস্তব জীবনে আবেগপ্রবণ হন। তাই মনে করা হয় আত্মা বা ভূত হওয়ার পরেও তাঁরা নানা রকমের ভয় পাইয়ে দেওয়ার মত শব্দ করে থাকেন।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিরা এমনিতেই খুব অহংকারী এবং আধিপত্যশীল স্বভাবের হয়ে থাকেন। আর সেই জন্য এই রাশির ব্যক্তিরা মৃত্যুর পরেও তাঁর পরিবার ও পরিজনের উপর নিজের কর্তৃত্ব ফলাতে পিছুপা হন না, তাই ভূত হলে তাঁরা সবসময় মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলতে চেষ্টা করেন।

কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা এমনিতেই খুব বাস্তববাদী হয়ে থাকেন। আর তাই মৃত্যুর পর আত্মা হলেও তাঁরা এমন ভাব করেন যে তাঁরা যেন বেঁচেই আছেন।

 তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা বাস্তব জীবনে সদা প্রাণবন্ত থাকেন। আর তাই মৃত্যুর পর এই রাশির ব্যক্তিরা ভূত হলে সেই চঞ্চল স্বভাবেরই হয়ে থাকেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেমন বাস্তবে উদ্যমী হয়ে থাকেন ঠিক তেমনই মৃত্যুর পর আত্মা হলে এই তাঁরা সকলকে নানা রকম ভাবে খুব ভয় দেখান।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা বাস্তব জীবনে লক্ষে স্থির থাকতে পছন্দ করেন। আর ঠিক তেমনই তাঁরা মৃত্যুর পর আত্মা হলে সবসময় সকল বস্তু ভেদ করে চলাফেরা করতে মাহির হন, আর যার ফলে অনেক সময় তাঁদের উপস্থিতি সহজে উপলব্ধি করা সম্ভব হয়।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকারা যদি মৃত্যুর পর আত্মা বা ভূত হয়ে থাকেন, তাহলে তাঁরা নানা রকম ভাবে তাঁদের প্রাক্তন প্রেমীক বা সঙ্গীকে নিপীড়ন করতে চেষ্টা করেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা বাস্তব জীবনে প্রগতিশীল হন। কিন্তু মৃত্যুর পর তাঁরা আত্মা বা ভূত হলে উচ্চ শব্দ করে সকলকে ভয় দেখাতে বেশ পছন্দ করেন।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকারা যদি মৃত্যুর পর ভূত হয়ে যান তাহলে তাঁরা সব সময় শিশুসুলভ আচরণ করেন। কিন্তু তাঁদের এই আচরণের ফলে সহজেই সকলে ভয় পেয়ে যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+