মানুষের চরিত্র বলে দিতে পারে তাঁর ব্যবহৃত কফি মগ ! জানুন উপায়টি
বাড়িতে হোক কিংবা অফিসে, কফির আয়েষে চুমুকু দিতে অনেকেই পছন্দ করেন। আর তার জন্য় কফি মগটি অনেকেই শখ করে রেখে দেন পছন্দের জায়গায়। কখনও বাড়ির তাকে, কিংবা টেবিলে বাস্ত
বাড়িতে হোক কিংবা অফিসে, কফির আয়েষে চুমুকু দিতে অনেকেই পছন্দ করেন। আর তার জন্য় কফি মগটি অনেকেই শখ করে রেখে দেন পছন্দের জায়গায়। কখনও বাড়ির তাকে, কিংবা টেবিলে আবার অফিসের ডেস্কে থেকে যায় কফিমগ। বাস্তুশাস্ত্র বলছে ব্যক্তির পছন্দের কফি মগ দেখে বোঝা যায় ব্যক্তির চরিত্র, তাঁর মানসিক অবস্থা।

সাদা মগ
অনেকেরই পছন্দ একদম সাদামাটা কফি মগ। এমন কফি মগের মালিক বা মালকিনরা সহজে কোনও বিষয়ে দমে যাননা। বরং এঁরা সহজে নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন।

কালো কফি মগ
অনেকেই ব্ল্যাক কফির ভক্ত। আর সেজন্য কাজের টেনশনের মধ্যেও ব্ল্যাক কফির পেয়ালায় চুমুক দিতে ভালোবাসেন। আর এই কফি মেজাজে পান করার জন্য অনেকে শখ করে কালো কফি মগ ব্যবহার করে থাকেন। বাস্তুশাস্ত্র বলছে, কালো কফিমগ যাঁরা পছন্দ করেন, তাঁদের মধ্যে নেগেটিভ এনার্জি বাসা বাধছে সহজে। এর ফলে পজিটিভ ভাবনাকে কিছুতেই মনে জায়গা দিতে পারেন না এঁরা।

মগে কিছু লেখা থাকলে..
অনেক সময়েই কফি মগে অনেকেই অনেক কিছু লিখে রাখেন। কিংবা কিছু লেখা কফি মগ ব্যবহার করেন। বাস্তুশাস্ত্র বলছে এঁরা মিশুকে স্বভাবের হন। সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন।

জ্যামিতিক আকারের মগ
অনেকেই জ্যামিতিক আকারের বা জ্যামিতিক প্রিন্টের কফিমগ পছন্দ করেন। বাস্তুশাস্ত্র বলছে, এরকমমগে যাঁরা কফি পান করতে ভালোবাসেন, তাঁরা অত্যন্ত বাস্তববাদী। তবে এই ধরনের কফিমগ নেগেটিভ এনার্জি বেশি ছড়ায়।

কার্টুন প্রিন্টের মগ
অনেকেই কার্টুন প্রিন্টের কফিমগ পছন্দ করেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই কফিমগের মালিক বা মালকিনরা ঙীষণই হাসি খুশি স্বভাবের , আর আনন্দে থাকতে ভালোবাসেন।

ভাঙা মগ
অনেক সময়েই কফি মগে হালকা ফাটল ধরে থাকে। কিন্তু এমন ব্যক্তিত্ব অনেকেই রয়েছেন যাঁরা সেই ভাঙা বা চিড়ধরা কাপই দিনের পর দিন ব্যবহার করে যান। এমন ব্যক্তিত্বদের মধ্যে নেগেটিভ চিন্তা প্রবলভাবে দানা বাঁধে।












Click it and Unblock the Notifications