জ্যোতিষ মতে ব্যবসায়িক ক্ষতিপূরণ থেকে আর্থিক কষ্ট দূর করতে নারকেল কার্যকরী ভূমিকা নেয়! ঘরোয়া টিপস
জ্যোতিষ মতে ব্যবসায়িক ক্ষতিপূরণ থেকে আর্থিক কষ্ট দূর করতে নারকেল কার্যকরী ভূমিকা নেয়! জ্যোতিষমতে ঘরোয়া টিপস
হিন্দুশাস্ত্র অনুযায়ী , নারকেলকে শ্রীফল বলা হয়। এই ফল ভারতের যে কোনও স্থানে সহজেই পাওয়া যায়।এদিকে, বিভিন্ন শাস্ত্রবিধি ও পুজো কর্মে এই ফলের ব্যবহার হয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, প্রায় প্রতিটি শুভ কাজেই নারকেল বা ডাবকে রাখা হয়। বিয়েবাড়ি হোক বা কোনও শুভ অনুষ্ঠানের লগ্নেও দরজার সামনে ঘটে ডাব বসিয়ে রাখা হয়। আর এই সমস্ত আচার বিধি পালিত হয় বিভিন্ন কারণে। তবে জ্যোতিষ মতে বলা হচ্ছে, শুভ কাজে নারকেল খুবই গুরুত্বপূর্ণ। এমনকি বাড়ির ভিতর কোনও অশুভ অমঙ্গলদায়ক ঘটনা ঘটলে তার প্রতিকারেও নারকেল ব্যবহার করা হয়। নারকেল বহু সমস্যার সমাধান ঘটাতে পারে বলে মনে করা হয়। একনজরে দেখে নেওয়া যাক, জ্যোতিষ মতে নারকেল কোন কোন সমস্যার সমাধান করতে পারে।

নজর লাগে না!
জ্যোতিষ টিপস মেনে অনেকেই, শিশুর বা সন্তানের ওপর যাতে কারোর কুপ্রভাব বা কু 'নজর' না লাগে, তার জন্যও নারকেলকে ব্যবহার করে থাকেন। জ্যোতিষ মতে বলা হচ্ছে. যাঁর ক্ষেত্রে এমনটা করা হয়, তাঁর দৈর্ঘের ভিত্তিতে একটি লাল দঁড়ি নিতে হয়, আর তা একটি নারকেলের সঙ্গে বেঁধে দিতে হয়। ৭ বার নারকেলে সেই দড়িটি পাক দিতে হয়। আর পরে তা মাথায় ঠেকিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বহু জ্যোতিষবিদ।

রাহুর নজর কাটাতে
জ্যোতিষ মতে বলা হচ্ছে, খারাপ প্রভাব বা রাহুর দোষ যদি কাটিয়ে দিতে হয়, তাহলে ঘুমের সময় একটি নারকেলকে পাশে নিয়ে রাখার পর, সকালে উঠে তা গণেশ দেবকে অর্পণ করতে হয়। এমনই পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। যে ব্যক্তির উপর রাহুর নজর রয়েছে, সেই ব্যক্তি এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন বলে জানা যায়।

শনির কোপ থেকে রক্ষা পেতে
পর পর সাতটি শনিবার নারকেল নিয়ে একটি বিশেষ উপায় পালন করলে শনির প্রকোপ বা কু প্রভাবের সমস্যা কেটে যেতে পারে বলে মনে করেন অনেক জ্যোতিষী। জ্যোতিষ মতে,একচি নারকেল নিয়েতা মাথার চারপাশে ৭ বার ঘুরিয়ে কোনও বহমান নদীতে ভাসিয়ে দিতে হয়। এতে শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করেন বহু জ্যোতিষশাস্ত্রবিদ।

আর্থিক কষ্ট
অনেকেই মনে করেন যে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে নারকেল খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আর্থিক কষ্ট তেকে বাঁচতে মঙ্গলবার করে বিশেষ রীতি পালনের বার্তা দিচ্ছেন শাস্ত্রবিদরা। বলা হচ্ছে, মঙ্গলবার, একটি নারকেল নিয়ে তাকে একটি বিশেষ পেস্ট দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। এই পেস্টে থাকবে জুঁইফুলের তেল ও সিঁদুর। এই নারকেলকে গণেশের কাছে অর্পণ করতে হবে। পর পর ৮ টি মঙ্গলবার এই কাজ করলে সংসারে শান্তি ও অর্থ আসবে বলে জানা যায়।

ব্যবসায়িক ক্ষতি থেকে বাঁচতে
জ্যোতিষমতে বলা হচ্ছে, প্রতি মঙ্গলবার হলুদ রঙের একটি কাপড় নিয়ে তাতে একটি নারকেল, একজোড়া পৈতে , একটি হলুদ মিষ্টি, দক্ষিণা রাখতে হবে। পরে এই ফলটি ও হলুদ কাপড়কে বিষ্ণু মন্দিরে রেখে দিতে হবে। জ্যোতিষবিদরা বলছেন এতে ব্যাবসায়িক প্রবল উন্নতি লক্ষিত হয়।

শুক্রের প্রভাব কাটাতে
এনেকেই শুক্রের প্রভাবে বহু ধরনের সমস্যায় পড়েন। এমনই মত রয়েছে জ্যোতিষবিদদের। বলা হচ্ছে, এই প্রবাব কাটাতে নারকেল , সাদা মিশ্চি, ধুপ ও ধুনা, আতর, দক্ষিমা কোনও দেবীর মন্দিরে দিলে, কেটে যায় বিপদ। আর এই কাজটি প্রতি শুক্রবার করতে হবে। তাতে কেটে যেতে পারে বিপদ।
{quiz_691}












Click it and Unblock the Notifications