জীবনসঙ্গীর চরিত্র কেমন হবে তা নিয়ে কৌতূহল! উত্তর জানুন এই সহজ উপায়ে
আগামী দিন কেমন কাটবে তা নিয়ে যেমন কৌতূহল সকলের মধ্যেই থাকে, সেই স্বাভাবিক নিয়মে জীবনসঙ্গীকে নিয়েও আগ্রহ থাকে অনেকেরই।
আগামী দিন কেমন কাটবে তা নিয়ে যেমন কৌতূহল সকলের মধ্যেই থাকে, সেই স্বাভাবিক নিয়মে জীবনসঙ্গীকে নিয়েও আগ্রহ থাকে অনেকেরই। জীবনের একটা বড় অংশের সুখ দুঃখ যাঁর সঙ্গে ভাগ করে নেওয়ার কথা, সেই মানুষটি কেমন হবে, তা র উত্তর রয়েছে আপানার হাতের মুঠোয়। জ্যোতিষশাস্ত্র বলছে, কারোর দেহের গঠন বলে দিতে পারে, তাঁর জীবনসঙ্গীর চরিত্র বা ব্যক্তিত্ব কেমন হবে। পন্থা জেনে নিন এই সহজ উপায়ে।

হালকা গড়নের শরীর
যাঁদের শরীর হালকা গড়নের হয় তাঁদের অনুভূতি প্রবল বুদ্ধির দ্বারা এঁরা কাজ করিয়ে নেওয়ার প্রবণতা রাখেন। ফলে প্রেমিক, প্রেমিকা বা জীবনসঙ্গী খোঁজবার সময় বিষয়টি মাথায় রাখবেন। তবে এঁরা অন্যের কথায় চলতে বেশি ভালোবাসেন।

মোটাসোটা গড়নের চেহারা
যাঁদের চেহারা মোটাসোটা ধরনের হয়, তাঁরা একটু শান্ত প্রকৃতির। এঁরা রসিকতা, মজায়, মশকরায় জীবন কাটাতে ভালোবাসেন। যাঁরা একটু শক্ত সমর্থ প্রকৃতির হন তাঁরা প্রকৃতপক্ষে একটু খুঁত খুঁতে চেহারার হয়ে থাকেন।

ছোটোখাটো চেহারার ব্যক্তিদের চরিত্র
যাঁদের চোহারা একটু ছোটখাটো তাঁদের মধ্যে ছেড়ে চলে যাওয়ার প্রবৃত্তি থাকে। বন্ধুত্বের ক্ষেত্রেও এঁরা সেভাবে সফল হননা। ফলে জীবনের বহুক্ষেত্রে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয় এঁদের।

লম্বাটে মাথা
কারোর মাথা যদি লম্বাটে গড়নের হয়, তাহলে বুঝে নিতে হবে তাঁরা খুবই খুঁতখুঁতে। এঁদের বোকা বানানো মোটেও সহজ নয়। যাঁদের মুখশ্রী একটু চৌকাকার তাঁরা অত্যন্ত দৃঢ়চেতা হন। মাথার আকার ছোট হলে , বুঝতে হবে, সেই ব্যক্তি বর্তমানকে নিয়েই বেশি ভাবনা চিন্তা করেন।












Click it and Unblock the Notifications