সঙ্গীকে উষ্ণ ছোঁয়ায় মাতিয়ে তুলতে চান! মনের মানুষকে কাছে পেতে কিছু টিপস শাস্ত্র অনুযায়ী
বসন্ত এসে গেছে! আর সামনেই প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে। যদিও শুধুমাত্র একটি দিনকে নিয়েই প্রেম উদযাপিত হয় না।
বসন্ত এসে গেছে! আর সামনেই প্রেমের দিন ভ্যালেন্টাইন্স ডে। যদিও শুধুমাত্র একটি দিনকে নিয়েই প্রেম উদযাপিত হয় না। তবুও সেই বিশেষ দিন নিয়ে প্ল্যানিং থাকতেই পারে! প্রেম উদযাপনে নিজের সঙ্গীকে কাছে পেতে বেশ কয়েকটি টিপস দেখে নিন।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতক জাতিকাদের কাছে পেতে বুদ্ধিদীপ্ত কথাবার্তা অত্যন্ত প্রয়োজন। এছাড়াও সংবেদনশীলতায় ভর করে মেষ রাশির ব্যক্তিত্বদের মন জয় করা সম্ভব। বৃষ রাশির ব্যক্তিত্বদের চটজলদি কোনও কিছু পছন্দ নয়। এঁরা ধীরে দীরে সম্মোহনের রাস্তায় হাঁটতে পছন্দ করেন।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিদীপ্ত তর্ক আলোচনা পছন্দ করেন। এঁরা জ্ঞানকে শ্রদ্ধা করেন। ফলে সেই রাস্তাতেই এঁদের মন জয় করা সম্ভব। অন্যদিকে কর্কট রাশির ব্যক্তিত্বকে কাছে পেতে আন্তরিকতা প্রয়োজনীয়। নরম স্বভাবের মানুষের আবেদনে সাড়া দিয়ে থাকেন।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকাদের যেকোনও কাজের প্রশংসা পছন্দ করেন। ফলে ইগো ধরে রাখলে এঁদের কাছে পাওয়া মুশকিল! অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকারা সংবেদনশীল হয়ে থাকেন। এঁরা যতটা আদুরে হন ততটাই সমাদর করেন ভদ্র ব্যক্তিত্বকে। ফলে এঁদের কাছে পেতে হলে কোন কোন গুণে আকৃষ্ট করতে হবে, তা বোঝাই যাচ্ছে!

তুলা ও বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা এমনিতেই সকলকে আকৃষ্ট করতে পারেন সহজে। এঁরা আন্তরিকতা পছন্দ করেন সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে। তবে এঁরা স্বভাবগতভাবে ভীষণই রোম্যান্টিক হন। বৃশ্চিক রাশির ব্যক্তিত্বরা সৎ মানুষ পছন্দ করেন। এঁদর কাছে পেতে হলে সৎ থাকাটা জরুরি। সম্পর্কের প্রতি বিশ্বাসী থাকাটাও অত্যন্ত জরুরী।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা অ্য়াডভেঞ্চার খুবই পছন্দ করেন। ফলে সঙ্গীর মধ্যে সাহস থাকাটা এঁদের কাছে জরুরি। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকারা যৌন উষ্ণতার সঙ্গে প্রেমের সম্পর্কের মিশেল খুব একটা অপছন্দ করেন না! তবে , সঙ্গীর মধ্য়ে সেইভাবে আকর্ষণ করার ক্ষমতা না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা সমস্যার।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক বা জাতিকারা সঙ্গীর কথাবার্তা বলার ধরণকে গুরুত্ব দেন। সঙ্গী কিভাবে কথা বলছেন, বা মিশছেন তার ওপর অনেক কিছুই নির্ধারণ করা হয়। মীন রাশির জাতক জাতিকারা বিলাসবহুল উপহার যেমন পছন্দ করেন, তেমনই পছন্দ করেন না কেউ তাঁদের ওপর কর্তৃত্ব কায়েম করুক। ফলে মীন রাশির জাক জাতিকাকে আকৃষ্ট করতে হলে, এই বিষয়গুলি মাথায় রাখতে হবে!












Click it and Unblock the Notifications