ট্যারো কার্ড অনুযায়ী জেনে নিন কেমন হবে জুন মাসে কর্ম ও উন্নতির মাসিক ভাগ্যফল

ট্যারো কার্ড অনুযায়ী জেনে নিন কেমন হবে জুন মাসে কর্ম ও উন্নতির মাসিক ভাগ্যফল

বছরের ষষ্ঠ মাস অর্থাৎ ২০২২ সালের জুন মাসের সঙ্গে সঙ্গেই দেখতে দেখতে প্রায় অর্ধেক বছর পেরিয়ে গেলেন সকল জাতক জাতিকারা। সনাতন নির্ঘণ্টে মাসের দিক থেকে দেখতে গেলে জুন মাসের গুরুত্ব অনেক। কারণ হিসেব মত এই মাসে জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই দুই মাস চলে। তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এর মহত্ব রয়েছে। আবার পাশ্চাত্য জ্যোতিষ অনুযায়ী গণনা করা হয় ট্যারো কার্ডের মাধ্যমে। জেনে নেওয়া যাক ট্যারো কার্ড অনুযায়ী, জুন মাসে কোন রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে হবে কেমন উন্নতি।


মেষ রাশি

মেষ রাশি

ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের আগামী জুন মাসে ব্যবসা ও চাকরিতে অগ্রগতি হবে। প্রেমের ব্যাপারে এই রাশির বেশ ভালোই যেতে চলেছে। এছাড়াও জাতকদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে দীর্ঘ যাত্রায় লাভবান হবেন। অফিসে কোনও সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর আকাঙ্ক্ষার কারণে অপমানিত হতে পারেন তাই সচেতন থাকুন। এই মাসে এই রাশির জাতকদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে মেডিক্যাল চেকআপ করাতে হতে পারে।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ক্ষেত্রে ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে ভাগ্য সদয় হবে। যার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। গুরুজন বা কোনও সম্মানিত ব্যক্তির সাহায্যে হঠাৎ আর্থিক লাভ পাবেন। শৈশবের যেকোনও ঘটনা বা অনেক আগে জীবনে পাওয়া কোনও ধাক্কা জুন মাসের তৃতীয় সপ্তাহে মনকে বিচলিত করতে পারে। বিবাহিত জীবনে ঘনিষ্ঠতা বাড়বে এবং পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 মিথুন রাশি

মিথুন রাশি

ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ সংগ্রামের হতে চলেছে। পেশাগত এবং পারিবারিক উভয় ক্ষেত্রেই জুন মাসের প্রথম সপ্তাহে অনেক পরিবর্তন আসবে। এই মাসে কোনও নতুন কাজ শুরু না করাই উপযুক্ত হবে। বাড়ির দক্ষিণ-পশ্চিম অংশে সমস্যা হতে পারে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির ক্ষেত্রে ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও অর্থলাভ হবে এই মাসে অনেকদিন ধরে জমে থাকা ইচ্ছা পূরণ হবে। কর্কট রাশির জাতক জাতিকারা জুন মাসে সন্তান সুখ পাবেন এবং দাম্পত্য জীবন আনন্দময় হবে। এই মাসে পরিবারের সদস্যদের পুরানো কোনও ঝগড়া থেকে মুক্তি পাবেন পাশাপাশি পুরানো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভাগ্যের সমর্থন পাবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে দূরত্বের সম্ভাবনা রয়েছে তাই নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্য সমস্যার কারণে সম্ভাব্য কোনও কাজ আটকে যেতে পারে। ১৬ জুন পর্যন্ত স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে নাহলে গুরুতর সমস্যা হতে পারে।

 কন্যা রাশি

কন্যা রাশি

ট্যারোট কার্ড গণনা অনুযায়ী, এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের বিরোধী কোনও লোকজন কর্মক্ষেত্র এবং পরিবারে বিবাদ বাড়ানোর চেষ্টা করবে। তবে সবক্ষেত্রে শান্তভাবে সিদ্ধান্ত নিলে উপকার হবে। জমি সংক্রান্ত বিবাদে জয়লাভ হবে। কিন্তু নতুন কাজ এবং ভ্রমণের জন্য এই মাসটি শুভ নয়।

তুলা রাশি

তুলা রাশি

ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে তুলা রাশির জাতক জাতিকারা সরকার ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করে মন খুশি থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কোনও পুরনো ইচ্ছা পূরণ হবে। তবে জুন মাসে পরিবারের অন্য কোনও সদস্যের মিথ্যে কথার কারণে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে তাই সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ট্যারো কার্ড গণনা অনুযায়ী এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, তবে পুরানো চুক্তি ভঙ্গ এবং প্রতারিত হওয়ার কারণে মন খারাপ থাকবে। বিশেষ করে ১৬ জুনের পর যে কোনও নথি বা কাগজে স্বাক্ষর করার আগে ভালো করে পড়ুন। শেষ সপ্তাহটি বিবাহিত জীবনের জন্য খুব একটা ভালো হবে না।

ধনু রাশি

ধনু রাশি

ট্যারো কার্ড বলছে এই মাসের শুরুতে ভারী কাজের চাপের কারণে ধনু রাশির জাতক জাতিকারা ক্লান্ত বোধ করবেন তবে দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে তবে পারিবারিক কারণে বেশি খরচ হবে। নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে যা মনকে ভালো রাখবে।

 মকর রাশি

মকর রাশি

এই মাসে এই রাশির ব্যক্তিরা ব্যবসা এবং সম্পর্ক উভয় ক্ষেত্রেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দেবে। শিক্ষাক্ষেত্রে সংগ্রাম থাকবেই।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ট্যারো কার্ড ইঙ্গিত দিচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে পুরনো সমস্যার অবসান ঘটবে ও অনেক নতুন সুযোগ পাওয়া যাবে। হঠাৎ কোনো উপায়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখী হবে। কিন্তু কোথাও ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।

 মীন রাশি

মীন রাশি

এই মাসে অনেক সমস্যা দূর হবে এবং উন্নতির নতুন পথ দেখা যাবে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক বিনিয়োগে সমস্যা হতে পারে। আর্থিক লাভ হলেও বেশি খরচের কারণে মন উদ্বিগ্ন থাকবে। শিক্ষার্থীরা তাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি বুঝতে পারবেন যা ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা তৈরি করবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+