২০২২ সালের জানুয়ারি মাস কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে?

২০২২ সালের জানুয়ারি মাস কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে?

শুরু হয়েছে ২০২২ সাল। নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে বেশ কিছু গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলিতে রাশিচক্রের পরিবর্তন যে কোনও জাতক জাতিকার জীবনে সরাসরি প্রভাব ফেলে। সেইসঙ্গে গ্রহের এই স্থানান্তর প্রতিটি রাশির মানুষের উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। আর বছরের প্রথমেই গ্রহের অবস্থান পরিবর্তন কিছু কিছু রাশ্র উপর শুভ প্রভাব ফেলতে চলেছে। আগামী ২৯ দিন সূর্য দেবতার আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই সব রাশির জাতক জাতিকাদের উপর। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলতে চলেছে গ্রহের এই স্থান পরিবর্তন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে নতুন কিছু দায়িত্ব লাভ হতে পারে। চলতি মাসে এই রাশির জাতকদের ব্যবসার প্রসার ঘটবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পরিবারে পিতার কাছ থেকে আর্থিক সুবিধা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির ১৪ তারিখের পর কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য পাওয়া যাবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি আত্মবিশ্বাসে ভরপুর হতে চলেছে। চাকরিতে উন্নতির অনেক সুযোগ আসবে। ব্যবসার প্রসার ঘটবে। হঠাৎ আর্থিক লাভের কারণে অর্থের অভাব দূর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সবরকম বোঝাপড়া বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। এছাড়াও জানুয়ারি মাসে জীবনে আসবে অনেক ভালো সুযোগ।

কর্কট রাশি

কর্কট রাশি

জানুয়ারি মাসে বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে, যার জন্য পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। চাকরি ও ব্যবসার জন্য এই মাসটি শুভ প্রমাণিত হবে। এ ছাড়া পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়া যাবে কাজের ক্ষেত্রে। বন্ধুদের সঙ্গে ভালো মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। নতুন ব্যবসা থেকে হবে আর্থিক লাভ।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদেরও জানুয়ারি মাস বেশ শুভ হতে চলেছে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি লাভ হবে এই মাসে। মীন রাশির জাতক জাতিকাদের বারিতেও বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হওয়ার যোগ রয়েছে। মানসিকভাবে শান্ত থাকবে এই রাশির জাতকদের জীবন। এ ছাড়া ব্যবসায় আর্থিক অবস্থা মজবুত হবে। জানুয়ারি মাসে মীন রাশির জাতকদের বিবাহিত জীবন সুখের হতে চলেছে।

(এই সব তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+