হোলিতে এবছর প্রেমে পড়ার দারুন সম্ভাবনা রয়েছে কাদের! জেনে নিন জন্ম তারিখ অনুযায়ী

এই বছরের চৈত্রমাসে কে যে কার চোখে 'সর্বনাশ' দেখতে চলেছেন তা আগে ভাগে বলা কঠিন! তবে বসন্ত যখন এসে গেছে তথন প্রেমের ফাগ যে লাগবেই তার নিশ্চয়তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

এই বছরের চৈত্রমাসে কে যে কার চোখে 'সর্বনাশ' দেখতে চলেছেন তা আগে ভাগে বলা কঠিন! তবে বসন্ত যখন এসে গেছে তথন প্রেমের ফাগ যে লাগবেই তার নিশ্চয়তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। শাস্ত্রের সংখ্যাতত্ত্বের ভবিষ্যতবাণী অনুযায়ী ২০১৯ এর বসন্ত উৎসবে রীতিমত প্রেমের রঙে গা ভাসাতে চলেছেন অনেকেই। দেখে নেওয়া যাক, জন্ম তারিখের গণনার হিসাবে কার ভাগ্যে দোলের মরশুমে কী অপেক্ষা করে রয়েছে।

জন্ম তারিখের ভিত্তিতে কীভাবে এই গণনা হয়,তা আগে দেখে নিতে হবে। যে সমস্ত ব্যক্তিত্বরা মাসের ১, ১০,১৯, ২৮ তারিখে জন্মেছেন তাঁরা ১ সংখ্যার আওতায় আসেন। জন্মতারিখ গণনার এই প্রক্রিয়া মূলাঙ্ক গণনা নামে খ্যাত। কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

১ সংখ্যা

১ সংখ্যা

১ সংখ্যার ব্য়ক্তিত্বরা এই বছরের দোলে কর্মক্ষেত্রে সাফল্য যেমন পেতে চলেছেন,তেমনই প্রসিদ্ধিও পাবেন। অনেকেরা স্থানান্তর হওয়ার পাশাপাশি প্রেম হওয়ার সম্ভাবনাও থাকছে।

২ সংখ্যা

২ সংখ্যা

পুরনো সম্পর্ক ঘিরে এই সময় সমস্যা দানা বাঁধতে পারে। তবে অন্যের কথায় কান না দিয়ে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করুন। মেডিক্যালের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের সময় ভালো কাটবে।

৩ সংখ্যা

৩ সংখ্যা

কাজের জায়গায় ব্যাপর প্রশংসা পেতে চলেছেন আপনারা। ছোট খাটো ঘটনাতেো বিশেষ মনযোগ দিন।

৪ সংখ্যা

৪ সংখ্যা

এই সময়ে যে কাজে হাত দেবেন, সেই কাজেই সাফল্য আসবে। প্রেমের সম্পর্কে সাফল্য আসতে বাধ্য। প্রেমের নতুন সম্পর্কে অবিবাহিতরা জড়িয়ে যেতে পারেন।

৫ সংখ্যা

৫ সংখ্যা

এই সময়ে কাজে মনোনিবেশ করলে নিশ্চিত সাফল্য পাবেন। যেকোনও কাজে একাগ্রতা ধরে রাখুন।

৬ সংখ্যা

৬ সংখ্যা

অতিরিক্তি ভাবুক হয়ে উঠবেন না। সপ্তাহের শেষ ৩ দিন খুব সাবধানে চলাফেরা করবেন। শিল্পকলায় মনোনিবেশ করুন।

৭ সংখ্যা

৭ সংখ্যা

৭ সংখ্যার ব্যক্তিত্বরা এই সময়ে নতুন প্রেমের সন্ধান পেতে পারেন। অনেকেই এই বসন্তে প্রেমে পড়ে যেতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।

৮ সংখ্যা

৮ সংখ্যা

একটিু নিজের সঙ্গে সময় কাটান। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন। দাম্পত্য় প্রেমে কোনও সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৯ সংখ্যা

৯ সংখ্যা

কাজ থেকে দূরে থাকবার চেষ্টা করুন। পড়ুয়ারা পড়াশোনার দিকে মন দিন। যাঁদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাঁরা স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+