Holi 2025: দোলে কোন রাশির ব্যক্তিদের কোন রঙ শুভ, কোন রঙের জামা পরলে ভাগ্য খুলবে?
হিন্দুধর্মে দোল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ আর হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ। এই বিশেষ দিনে সকলেই রঙে রঙে মেতে ওঠেন।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বিশেষ দিনে বারো রাশির ব্যক্তিদের জন্য এই রঙগুলি অত্যন্ত শুভ হবে। এই রঙের পোশাক যদি তারা পরেন, তাহলে তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে এই দিনটি। জানুন বারোটি রাশির জন্য শুভ রঙ কী কী।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি যেহেতু মঙ্গল। তাই এই রাশির জাতক-জাতিকারা এই বিশেষ দিনে লাল রঙের পোশাক পরতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিরা দোলের দিন হলুদ বা সবুজ রঙের পোশাক পরুন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে।
মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে নীল কিংবা সবুজ রঙের পোশাক পরুন। তাহলে এই বিশেষ দিনে খুব ভালো কাটাতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে কমলা কিংবা সোনালী রঙের যেকোনও পোশাক পরতে পরে আপনি দোল খেলতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে অবশ্যই সাদা রঙের পোশাক পরুন। সাদা রঙ হল শান্তির প্রতীক। এই দিন আপনি কিন্তু একটু শান্তিতে সময় কাটাতে পারবেন।
কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে গোলাপি রঙের পোশাক পরতে পারেন। যদি পারেন সাদা রঙেরও পোশাকও পরতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে বাদামি কিংবা সবুজ রঙের পোশাক পরুন।
তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে মেরুন রঙের পোশাক পরে দোল খেলুন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে যদি পারেন গোলাপি, সাদা কিংবা নীল রঙের পোশাক পরে দোল খেলতে পারেন। এতে দেখবেন আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত।
ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে বাদামী রঙের পোশাক পরে দোল খেলতে পারেন। এতে আপনার চাকরি থেকে ব্যবসাতেও লাভ হবে।
মকর রাশি
মকর রাশির ব্যক্তির গাঢ় নীল কিংবা বেগুনি রঙের পোশাক পরুন। যা আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরাই দোলের দিনে অবশ্যই বেগুনি রঙের পোশাক পরবেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
মীন রাশি
মীন রাশির ব্যক্তির এই বিশেষ দিনে আকাশি, নীল কিংবা সবুজ রঙের পোশাক পরুন। এতে আপনি জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications