Holi 2025: আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান? তাহলে দোলে করুন এই প্রতিকারগুলি

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই কিন্তু পালিত হবে দোল উৎসব। এই বিশেষ উৎসব রঙের উৎসবে, আনন্দে মেতে ওঠার দিন। আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু দোল খেলা হয়।

এই সময়ে রাধা কৃষ্ণ, গোপালের বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। এই হোলিতে আপনি যদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতে পারেন, জানেন কীভাবে মনের ইচ্ছা পূরণ করবেন আপনি।

Holi 2025

গণেশকে এই দিয়ে পুজো দেবেন

দোলের দিন আপনি সিদ্ধিদাতা গণেশকে মধু, কিংবা লাড্ডু দিয়ে পুজো দিন। তাঁর কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে।

রাধা কৃষ্ণের পুজো দেবেন

আপনি যদি মনের ইচ্ছা পূরণ করতে চান, তাহলে এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের পুজো করতে পারেন, তাহলে অবশ্যই তাদের রাধাকৃষ্ণকে আবির দেবেন। তাদের হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন।

মহাদেবকে এদিয়ে পুজো দিন

চাকরি থেকে ব্যবসাতে যদি আপনার অর্থপ্রাপ্তি বাড়াতে চান, আর দীর্ঘদিন ধরে যদি আপনার মনের গুপ্ত ইচ্ছা থাকে, তা পূরণ করতে চান, তাহলে দোলের দিন মহাদেবকে নীল রঙের আবির দিয়ে পুজো করুন। সেই আবিরের টিকা আপনি নিজের কপালে পরুন। এবং তিনদিন এই টিকা পরলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন

যেহেতু মা দূর্গা, মা লক্ষ্মী, হনুমানজি লাল রঙ পছন্দ করেন, তাই এই বিশেষ দিনে আপনি কিন্তু এই দেবতাদের অবশ্যই লাল রঙের আবির দিয়ে পুজো করুন। এতে তাদের বিশেষ কৃপায় আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

এটি নিরাপদ স্থানে রাখুন

দোলের দিন মনের ইচ্ছা পূরণ করতে ,আপনি এদিন একটি কাপড়ে এক টাকা, একটা কড়ি, এবং হলুদ, কয়েন আপনার কোনও নিরাপদ স্থানে রেখে দিন। তবে দেখবেন এটি যেন কেউ দেখতে না পায়, এভাবেই কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+