Holi 2025: কুনজর এড়ানো থেকে বিবাহের বাধা কাটাতে দোলের রাতে করুন এই প্রতিকারগুলি
চলতি বছর দোল উৎসব পড়েছে ১৩ মার্চ, হোলি উৎসব ১৪ মার্চ। যদি আপনি এই টিপসগুলি মানেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি আপনার আয় বাড়তে থাকবে।
আপনার উপর যদি কারোর খারাপ নজর থাকে ,তাও কিন্তু দূর হবে। শুধু তাই নয়, বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। জীবনে কোনও কাজেই কখনও পিছিয়ে যাবেন না। জানুন দোলের দিন কোন কোন টিপস মানবেন।

কুদৃষ্টি থেকে মুক্তি পেতে কী করবেন
কুদৃষ্টি দূর করতে আপনি দোলের দিন রাতে একটি কাগজ পুড়িয়ে আপনার ঘরের চার দিকে সেই কাগজের একটু পোড়া অংশ চারিধারে ছুঁয়ে সেটি দূরে কোথাও ছুড়ে ফেলে দিনে। এতে আপনারও বাড়ির উপর যদি কারোর অশুভ দৃষ্টি থাকে, তা কিন্তু চলে যাবে।
ঋণ থেকে মুক্তি পেতে কী করবেন
যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান, তাহলে দোলের দিন রাতে আপনি একটি লাল কাপড়ে একটি হলুদ, একটা কড়ি ও এক টাকার কয়েন রাধাকৃষ্ণের সামনে রেখে দিন। এটাই খুব সহজেই আপনি ঋণ থেকে মুক্তি পাবেন।
চাকরির সমস্যা কমাতে কী করবেন
আপনার চাকরিতে কোনও সমস্যা থাকে তাহলে দোলের দিন রাতে একটি নারকেল আগুনে পোড়ান, এতে আপনার চাকরি যে বাধা বা জীবনে যদি কোনও বাধা থাকে তাও কিন্তু দূর হবে।
সুস্থ হতে কী করবেন
ক্রমাগত অসুস্থ হন কিংবা প্রায় সময় শরীর খারাপ হয় আপনার, তাহলে দোলের দিন রাতে রাধা কৃষ্ণের পায়ের সামনে থেকে সামান্য আবির নিয়ে সেটি আপনার কপালে পরুন। তিনদিন স্নান করার পর এটা পরুন। এতে দেখবেন আপনার শরীর সুস্থ হবে।
কাজে সফলতা পেতে কী করবেন
যদি আপনি সকল কাজেই সফলতা অর্জন করতে চান, তাহলে দোলের দিন রাতে নারকেল, পান, সুপারি কোনও মন্দিরে দেবতাকে নিবেদন করুন। এতে আপনার জীবনে সাফল্য নিশ্চিত।
জীবনে সুখী হতে কী করবেন
জীবনে সুখী হতে দোলের দিন রাতে উত্তর দিকের একটি সাদা কাপড় পিছিয়ে ছোলার ডাল, মুসুরির ডাল, জাফরান, ঘি, প্রদীপ রেখে পুজো করুন। পরের দিন কোনও দারিদ্র ব্যক্তিকে তা দান করে।
বিবাহের বাধা কাটাতে কী করবেন
যদি আপনার বিবাহে বাধা থাকে, তা কাটাতে একটি পান, সুপারি ও হলুদ কাউকে দান করুন। তবে যাকে দান করবেন, তখন পিছনে ফিরে তাকাবেন না। এতে আপনার বিয়ের সমস্ত বাধা কাটবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications