২০২১ হোলি কেন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, ৪৯৯ বছর পর ঘটবে বড় ঘটনা

২০২১ হোলি কেন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, ৪৯৯ বছর পর ঘটবে বড় ঘটনা

ভোট উত্তাপের মাঝেই দোল নিয়ে চড়ছে উৎসবের আমেজের উত্তেজনা। সামনেই দোল। বাংলা জুড়ে রাজনীতির রঙের খেলা র মাঝেই এবার দোল 'খেলা হবে'! মজা করে এমন বক্তব্য অনেকেই রাখছেন। এদিকে, দোলের দিনক্ষণ তারিখ ঘিরে জ্যোতিষ মতে উঠে আসতে শুরু করেছে বড় বার্তা।

৪৯৯ বছর পর বিরল কাণ্ড!

৪৯৯ বছর পর বিরল কাণ্ড!

এবছরের হোলির দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই দিনের তাৎপর্য বিশেষভাবে রয়েছে। জ্যোতিষবিদরা বলছেন, হোলির দিন ৪৯৯ বছর পর একটি বিশেষ দিন হিসাবে উঠে আসতে শুরু করেছে। বলা হচ্ছে বিশেষত হোলস্তকের দিন, বেশ কয়েকটি গ্রহ মিলে একটি দারুণ গ্রহমণ্ডলী তৈরি করতে চলেছে।

 কী ঘটছে হোলির দিন?

কী ঘটছে হোলির দিন?

জ্যোতিষ মতে, হোলির দিন চন্দ্র অবস্থান করবে কন্যায়। বৃহস্পতি আর শনি নিজেদের রাশিগুলিতে অবস্থান করবে। এমনভাবে সমস্ত গ্রহ নক্ষদের একসঙ্গের অবস্থান রীতিমতো তাৎপর্যবাহী। যা হোলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জ্যোতিষ মতে নক্ষত্রদের এমন মেলবন্ধন ৪৯৯ বছর পর ঘটছে।

 হোলস্তক নিয়ে বার্তা

হোলস্তক নিয়ে বার্তা

বলা হচ্ছে হোলির মরশুমে হোলস্তকের সময়ে এই শুভ সময়টি আসবে। হোলস্তক শুরু হবে ২২ মার্চ থেকে তা চলবে ২৮ মার্চ পর্যন্ত। যাবতীয় শুভ কাজ এই সময় ঘটলে তা ভালো ফল দেবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

 হোলি কা দহলের সময় ,ক্ষণ

হোলি কা দহলের সময় ,ক্ষণ

দোল পূর্ণিমা পড়ার পরই 'হোলি কা দহন' উৎসব শুরু হয় গোটা উত্তর ভারত জুড়ে। মনের কালিমাকে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে এই উৎসব উত্তর ভারতের বিভিন্ন জায়গায় পালিত হয়। আলো আর রঙের উজ্জ্বলতায় ভরে ওঠার তিথি শুরু হচ্ছে, ২৮ মার্চ সন্ধ্যে ৬ টা ৩৭ মিনিটে, আর তা শেষ হচ্ছে ৮ টা ৫৬মিনিটে।

 কবে পড়েছে হোলি?

কবে পড়েছে হোলি?

দোল পূর্ণিমা পড়েছে ২৮ তারিখ রবিবার। অর্থাৎ ২৮ মার্চ রবিবার পড়েছে দোলযাত্রা। যেদিনটিকে বসন্ত উৎসব হিসাবে পালন করা হয়। অন্যদিকে হোলি উৎসবের তারিখ ২৯ মার্চ সোমবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+