Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২১ দোল পূ্র্ণিমার তারিখ, সময়,তিথি একনজরে

২০২১ দোল পূ্র্ণিমার তারিখ, সময়,তিথি একনজরে

বাংলার বুকে ভোট শেষের আবির খেলার আগেই রয়েছে আসল রঙের উৎসব! সামনেই রয়েছে দোল পূর্ণিমা। আপাতত উৎসবমুখর বাঙালি তাকিয়ে রয়েছে দোলযাত্রার দিকে। যা শান্তিনিকেতনে বসন্ত উৎসব হিসাবে অনুষ্ঠিত হয়। একনজরে দেখা যাক ২০২১ দোল পূর্ণিমার তারিখ, তিথি, সময়।

কখন পড়ছে দোল পূর্ণিমা?

কখন পড়ছে দোল পূর্ণিমা?

২০২১ সালের ফাল্গুনের পূর্ণিমা পড়ছে মার্চ মাসের ২৮ তারিখে। আর তা শেষ হচ্ছে মার্চ ২৯ তারিখ। ২৮ তারিখ ৩:২৭ মিনিটে আর তা শেষ হবে ২৯ তারিখ রাত ১২:১৮ মিনিটে ।

দোল ও হোলির তারিখ

দোল ও হোলির তারিখ

প্রসঙ্গত, দোল পূর্ণিমা পড়েছে ২৮ তারিখ রবিবার। অর্থাৎ ২৮ মার্চ রবিবার পড়েছে দোলযাত্রা। যেদিনটিকে বসন্ত উৎসব হিসাবে পালন করা হয়। অন্যদিকে হোলি উৎসবের তারিখ ২৯ মার্চ সোমবার।

'হোলি কা দহন' কখন?

'হোলি কা দহন' কখন?

প্রসঙ্গত, পূর্ণিমা পড়ার পরই হোলি কা দহন উৎসব শুরু হয় গোটা উত্তর ভারত জুড়ে। দুরাত্মা তথা মনের কালিমাকে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে এই উৎসব উত্তর ভারতের বিভিন্ন জায়গায় পালিত হয়। এর তিথি শুরু হচ্ছে, ২৮ মার্চ সন্ধ্যে ৬ টা ৩৭ মিনিটে, আর তা শেষ হচ্ছে ৮ টা ৫৬মিনিটে।

হোলির দিন পুজো

হোলির দিন পুজো

মনে করা হয়, দোল বা হোলির দিন পুজো পর্বণ থাকলে তা অত্যন্ত সুখদায়ক গৃহস্থের পক্ষে। হোলির দিন পুজো জীবনে সুখ সমৃদ্ধি আনে। কথিত রয়েছে এমন দিনে প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়েছিলেন বিষ্ণু। তাই এমন দিনে বাড়িতে পুজোর ফলে অশুভ শক্তি নাশ হয়, শুভ শক্তি শুরু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+