হোলি ২০২১: ভক্ত প্রহ্লাদ থেকে মহাদেবকে নিয়ে এই কাহিনিগুলি থেকেই কিছু নিয়ম আজও প্রচলিত
হোলি ২০২১: ভক্ত প্রহ্লাদ থেকে শিবকে ঘিরে এই কাহিনিগুলি আজও প্রচলিত
মাঝে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরই আসতে চলেছে হোলি। বাংলায় দোলযাত্রার পরই রয়েছে হোলি উৎসব। এদিকে, সবার রঙে রঙ মেলানোর দিনটি ঘিরে একাধিক কাহিনি ভারতীয় সংস্কৃতিতে প্রচলিত রয়েছে। একনজরে দেখা যাক সেই সমস্ত কাহিনিগুলি।

ভক্ত প্রহ্লাদের কাহিনি
কথিত রয়েছে , বিষ্ণুভক্ত প্রহ্লাদ যখন হিরণ্যকশিপুর বিরুদ্ধে প্রবল বিরোধিতা শুরু করেছিল, তখন ছোট্ট প্রহ্লাদকে আগুনে ভষ্ম করার জন্য হিরণ্যকশিপু তাঁর বোন হোলিকাকে নির্দেশ দেন যে
তিনি যেন প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে চলে যান। প্রসঙ্গত হোলিকার কাছে একটি বিশেষ বস্ত্র ছিল যার মাধ্যমে তিনি নিজেকে আগুন থেকে বাঁচাতে পারতেন। আর সেই বস্ত্র বলে হোলিকা নিজেকে বাঁচিয়ে নেবেন ভেবে হিরণ্যকশিপু ওই নির্দেশ দেন। এদিকে দেখা যায় দেব বলে হোলিকার থকে সেই বিশেষ বস্ত্র জড়িয়ে যায় প্রহ্লাদের গায়ে। আর হোলিকার দহন হয়। সেই থেকে হোলির আগের দিন 'হোলিকা দহন' পালিত হয়।

শিবের রাগ
একদিন শিব ও পার্বতীকে লক্ষ্য করে কামবাণ নিক্ষেপ করেন কামদেব। এদিকে শিব তখন ছিলেন ধ্যানে মগ্ন। বাণ আসতেই শিবের তৃতীয় নেত্র খুলে যায়। সেই ক্ষোভের আগুনে ভষ্মীভূত হন শিব। সেই থেকে হোলির আগের দিন পর্যন্ত মানা ৮ দিন হোলস্তক মানা হয়। এই সময় শুভ কাজ করা হয় না। আর হোলির আগের দিন যাবতীয় অন্ধকারকে দগ্ধ করে রঙের উৎসবে মেতে ওঠার খেলা খেলা হয়।

হনুমানজি ও হোলি
হোলির দিন যদি হনুমানজিকে চাল ও ঘি অর্পণ করা হয়, তাহলে বহু সমস্যা জীবন থেকে কেটে যায় বলে কথিত রয়েছে বহু জায়গায়।

মথুরায় কী ঘটে?
মথুরার বুকে রঙের আবির খেলা হয়। মনে করা হয়, এই দিনে শ্রী কৃষ্ণকে যদি ভালোভাবে রঙে রাখা যায়, তাহলে তিনি সংসারে সুখদান করেন। এই কারণে মথুরার বুকে শ্রী কৃষ্ণ স্মরণে দোল পূর্ণিমায় বহু রীতি পালিত হয়।












Click it and Unblock the Notifications