২০১৯ এর দোল পূর্ণিমা কখন পড়ছে ! হোলির মরশুমে জেনে নিন সময়-তিথি
সবার রঙের রঙ মিলিয়ে দোলযাত্রার দিন উৎসবের আনন্দে মেতে ওঠার পালা। কথিত রয়েছে ফাগুনের পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীরাধিকার সঙ্গে রঙের আনন্দে দোলযাত্রায় মেতে ছিলেন শ্রীকৃষ্ণ।
সবার রঙের রঙ মিলিয়ে দোলযাত্রার দিন উৎসবের আনন্দে মেতে ওঠার পালা। কথিত রয়েছে ফাগুনের পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীরাধিকার সঙ্গে রঙের আনন্দে দোলযাত্রায় মেতে ছিলেন শ্রীকৃষ্ণ। আর সেই অনুযায়ী অনেক বাড়িতেই বৈষ্ণব মতে পূর্ণিমার বিশেষ পুজো আয়োজিত হয়। একনজরে দেখে নেওয়া যাক দোলযাত্রার দিন পূর্ণিমা কোন সময়ে পড়ছে।

পূর্ণিমার সময়
২০ মার্চ বেলা ৯ টা ৪৪ মিনিট থেকে ২১ মার্চ সকাল ৭ টা ১৩ মিনিট পর্যন্ত চলবে পূর্ণিমা। এরমধ্যে শ্রীকৃষ্ণের দোলপূজা ও দোলযাত্রা অনুষ্ঠানের তিথিও রয়েছে।

হোলির দহন-কাল
হোলির আগের দিন অনেক জায়গায় দুরাত্মাকে পোড়ানোর উৎসব পালিত হয়। সেই সময়কাল ২০ মার্চ ৯ টা থেকে পড়ছে বলে দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞদের।

চৈত্রের হিসাব অনুযায়ী
২০ মার্চ অর্থাৎ ৫ চৈত্র সেদিন হোলির দহন উৎসব, পরের দিন ২১ মার্চ অর্থাৎ ৬ চৈত্র সকাল ৭টা ২৪ পর্যন্ত থাকছে ফাল্গুনী পূর্ণিমা। এই সময়ের মধ্যেই বসন্তোৎসব, দোল পূর্ণিমা পালিত হয়।












Click it and Unblock the Notifications