শুরু হচ্ছে হোলাষ্টক, কর্মক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করুন এই রাশির জাতকরা
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে হোলাষ্টক শুরু হবে, যা চলবে ৭ মার্চ পর্যন্ত। এই সময়ে অনেক শুভ কাজ না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কারণ এই সময়ে কোনও ভালো কাজ করলে সাফল্য মেলে না, জীবনে আর্থিক অসুবিধা লেগেই থাকে।
জ্যোতিষশাস্ত্রে হোলাষ্টককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হোলির ঠিক আট দিন আগে থেকে শুরু হয় হোলাষ্টক। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে হোলাষ্টক শুরু হবে, যা চলবে ৭ মার্চ পর্যন্ত। এই সময়ে অনেক শুভ কাজ না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। কারণ এই সময়ে কোনও ভালো কাজ করলে সাফল্য মেলে না, জীবনে আর্থিক অসুবিধা লেগে থাকে। কথিত আছে হোলাষ্টকের শুরুতেই শিব ঠাকুর কামদেবকে ধ্বংস করেছিলেন। আর এই কারণেই অনেক গ্রহরাই উগ্র হয়ে ওঠে। তাই হোলাষ্টকের পাঁচদিন কয়েকটি রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে, দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মিথুন রাশি
হোলাষ্টকের সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় যাবে। এসময় সকলের সঙ্গে আপনাদের বিবাদ লেগেই থাকবে। চাকরি থেকে ব্যবসায় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি বিবাহিত হন তাহলে সতর্ক থাকবেন। দাম্পত্য জীবনেও আপনার নানান অসুবিধা থাকবে। এসময় আপনার বাড়তি আয় লেগেই থাকবে। আয়ের উপর আপনার কোনও নিয়ন্ত্রণ থাকবে না। যার যদি আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে।

কর্কট রাশি
এই আট দিন কর্কট রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে চলতে হবে। জমি, বাড়ি সংক্রান্ত নানান সমস্যায় আপনাদেরকে পড়তে হবে। এসময়ে আপনাদের শত্রুরা আপনাদের ক্ষতিকর করবার জন্য মুখিয়ে থাকবেন। তবে আপনাদের যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময়ে যদি আপনি গাড়ি চালান তাহলে খুব সাবধানে চালাবেন, কারণ আপনার পথের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে কাজ করার চেষ্টা করবেন, না হলে কাজের জায়গায় অনেক ভুল হবে।

বৃশ্চিক রাশি
হোলাষ্টকের সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনি কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। বড় কোনও জায়গায় বিনিয়োগ করবেন না। যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসায় অর্থ বিনিয়োগ না করাই ভালো। অংশীদারিত্ব ব্যবসায় আপনি বিনিয়োগ করবেন না। মাথা ঠান্ডা রেখে চলুন , শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। দাম্পত্য জীবনে অসান্তি বাধবে।

মকর রাশি
হোলাষ্টকের সময় মকর রাশির জাতক-জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। এসময় আপনাদের গুরুত্বপূর্ণ কোনও কাজে বাধা আসতে পারে। শরীর সম্পর্কে খুব সচেতন থাকবেন। গোপন কথা বা মনের কথা আপনি কাউকে জানাবেন না। যারা অবিবাহিত রয়েছেন তাদের এই সময়ে বিয়ে না করাই ভালো। আর্থিক সমস্যার সম্মুক্ষীন হতে হবে আপনাকে।

কুম্ভ রাশি
হোলাষ্টকের সময় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অলসতা ক্রমশ বাড়তে থাকবে। যার যেতে আপনাদের কাজের অনেক ক্ষতি হবে। নিজের হাতে কিন্তু কাজের ক্ষতি করবেন না। যারা ব্যবসা করছেন তাদের আরোও সতর্ক হয়ে কাজ করতে হবে। ভুলভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কারোর উপর নির্ভর করবেন না জীবনে। এসময় প্রতিযোগিতামূলক পরীক্ষা না দেওয়াই ভালো। লটারি কাটবেন না, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবে না। কারণ এসময় আপনার আর্থিক ক্ষতি হতে হবে। দূরে কোথাও ঘুরতে যাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications