Holi 2025: হোলিতে তৈরি হবে এই শুভ যোগ, কাদের পকেটে উপচে পড়বে টাকা, জানেন?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কোনও রাশির ব্যক্তিদের জন্য ইতিবাচক হয়, আবার কারোর জন্য নেতিবাচকও হয়। সে সময় তারা নানান রকম শুভ ও অশুভ যোগ তৈরি করে।
যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর। মার্চ মাসে শনি তাঁর রাশি পরিবর্তন করবে। সেই সময় তৈরি করবে 'পঞ্চগ্রহী যোগ’। অর্থাৎ জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ১৪ মার্চ সূর্যদেবও মীন রাশিতে প্রবেশ করতে চলেছে।

তারপর ২৮ মার্চ চাঁদও মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে বুধ, শুক্র, সূর্য, রাহু ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'পঞ্চগ্রহী যোগ’ তৈরি হবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। এসময় আপনারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। আদালত সংক্রান্ত যে সমস্যা জড়িয়ে ছিলেন, তা থেকে বের হতে পারবেন। কর্মক্ষেত্রে খুব লাভ করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনারা। অবিবাহিতদের বিবাহের বাধা কেটে যাবে। এই সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। আপনার বেতন বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় সোনা ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় ইচ্ছা মতন চাকরি পাবেন আপনি। যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য ভালো সময়। অনলাইনে যারা কাজের সঙ্গে যুক্ত তাদের খুব শুভ সময়। বেতন আপনার হু হু করে বাড়বে। এসময় সমাজে সম্মান বাড়তে বাড়তে থাকবে আপনার। আপনি যে আইনি সংকটে জড়িয়ে ছিলেন, সেটি থেকে বের হতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। মনের ইচ্ছা পূরণ হবে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় চাকরির ক্ষেত্রে পূর্ণ সমর্থন পাবেন। এই বাবা-মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। বন্ধুদের সঙ্গে দূরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপও কমবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications